1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সাভার থেকে ক্লুলেস চাঞ্চল্যকর ফাতিমা হত্যা মামলার রহস্য উদঘাটনঃ ঘাতক ২ হত্যাকারীকে গ্রেফতার । - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

সাভার থেকে ক্লুলেস চাঞ্চল্যকর ফাতিমা হত্যা মামলার রহস্য উদঘাটনঃ ঘাতক ২ হত্যাকারীকে গ্রেফতার ।

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১, ৪.০৮ পিএম
  • ৮৮৭ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা জেলার সাভার এলাকা হতে ক্লুলেস চাঞ্চল্যকর ফাতিমা হত্যা মামলার রহস্য উদঘাটনঃ ঘাতক ২ হত্যাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।
র‌্যাব-৪ জানায়, ৭এপ্রিল ফাতেমা বেগম (৬১) নামের একজন বৃদ্ধ মহিলাকে সাভারের বিরুলিয়ায় তার নিজ বাসায় অজ্ঞাতনামা আসামীরা হত্যা করে পালিয়ে যায়। গত ৯এপ্রিল মৃতার ছেলে বাসায় এসে মা’কে দেখতে না পেয়ে অনেক খোজাখুজির একপর্যায়ে বাথরুমের পাশে তার মায়ের পচাঁ গলিত লাশ দেখতে পান এবং পরবর্তীতে সাভার মডেল থানার সহযোগিতায় ভিকটিমের লাশ উদ্ধার করা হয়। এরই প্রেক্ষিতে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা আসামীদের উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হলে র‌্যাব-৪ উক্ত চাঞ্চল্যকর মামলাটি পুলিশি তদন্তের পাশাপাশি ঘটনার মূল রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের লক্ষে ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে গত ১৫এপ্রির্ল সাভার মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রবিউল মির্জা (২৮), জেলা- নওগাঁ ও মোঃ কামরুল ইসলাম (১৮), জেলা-গাইবান্ধা নামে ২ জন খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের কাছ থেকে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং হত্যার দায় স্বীকার করে। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ঘটনার দিন আসামীদ্বয় ভিকটিমের বাসার পাশেই আরেকটি বাসায় রাজমিস্ত্রির কাজ করছিলো। ভিকটিমকে গোসলখানায় যেতে দেখে আসামীদ্বয় বাসায় ঢুকে চুরি করার চেষ্টা করলে ভিকটিম বাধা প্রদান করে এবং আসামীদ্বয় পা দিয়ে সজোরে আঘাত করে অজ্ঞান করে ফেলে। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হয়ে যাওয়ার ভয়ে আসামীদ্বয় ভিকটিমকে বাথরুমেই হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পনামাফিক রবিউল ভিকটিমের ঘর থেকে একটি কোদাল নিয়ে এসে ভিকটিমের হাতে, মুখে, ও গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে বাথরুমের পাশে ফেলে রাখে। এ ঘটনায় যাতে কেউ হত্যাকান্ডের সাথে জড়িত মর্মে সন্দেহ না করতে পারে সেজন্যে সে পাশের বাসায় পূর্বের ন্যায় রাজমিস্ত্রির কাজ করতে থাকে। অন্যদিকে কামরুল উক্ত হত্যাকান্ডের পর নিজ জেলা গাইবান্ধায় গিয়ে আত্মগোপন করলেও পরবর্তীতে ঢাকায় ফিরলে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, রবিউল মৃতার বাসা নির্মাণের সময় রাজমিস্ত্রি হিসেবে কাজ করেছিলো এবং সে সূত্রে ভিকটিমের বাসায় আসামীদ্বয় তার পূর্ব পরিচিত। গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!