1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ভ্রাম্যমাণ আদালত রাজৈরে লকডাউন অমান্য করে দোকান খোলায় ৬ দোকানীকে জরিমানা। - Madaripur Protidin
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০ 

ভ্রাম্যমাণ আদালত রাজৈরে লকডাউন অমান্য করে দোকান খোলায় ৬ দোকানীকে জরিমানা।

  • প্রকাশিত : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ৫.৫৭ পিএম
  • ৯৪৩ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি ।
মাদারীপুরের রাজৈরে লকডাউন অমান্য করে দোকান খোলায় ৬ দোকানীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলার টেকেরহাট বন্দরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান ।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, লক ডাউন অমান্য করে ব্যবসায়ীরা দোকান খুলে ব্যবসা করছে সংবাদের ভিত্তিতে উপজেলার টেকেরহাট বন্দরে অভিযান পরিচালনা করা হয়। এসময় মনির অপটিক্যালের মালিককে ৫ শত টাকা, মা কালী বস্ত্রালয়ের মালিককে ১ হাজার টাকা, শফিক বস্ত্রালয়ের মালিককে ১ হাজার টাকা, ঢাকা মোবাইলের মালিককে ৫ শত টাকা এবয়ং দীপ জুয়েলার্সের মালিককে ৪ শত টাকা সহ মোট ৩ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয় এবং পরবর্তীতে দোকান খুললে জেল দেওয়া হবে মর্মে হুসিয়ার করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান। তিনি জানান, লকডাউনের মধ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!