1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে গৃহবধূকে তুলে বিবাহের ৪মাস পর লাশ হলো   - Madaripur Protidin
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

রাজৈরে গৃহবধূকে তুলে বিবাহের ৪মাস পর লাশ হলো  

  • প্রকাশিত : বুধবার, ১২ মে, ২০২১, ২.৩৭ পিএম
  • ৬৬৭ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর)
মাদারীপুরের রাজৈরে এ সন্তানের জননী বিথি বেগম (২৬) নামে এক গৃহবধূ আতœহত্যা করেছে । তবে নিহতের পরিবারের দাবি বিথিকে হত্যা করা হয়েছে । মঙ্গলবার রাতে উপজেলার টেকেরহাট সংলগ্ন পূর্ব সরমঙ্গল গ্রামের বাঘা বাড়ি এ ঘটনা ঘটে । পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে ।
পুলিশ ও এলাকাবাসি জানায়, রাজৈর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের বাবুল কাজীর মেয়ে এক সন্তানের জননী বিথি মুকসুদপুর উপজেলার ননীক্ষীর গ্রামের রাসেল শেখের সাথে ৮বছর পুর্বে বিবাহ হয়। আয়-রোজগারের তাগিদে রাসেল নারায়নগঞ্জের থাকার কারনে বিথি রাজৈর উপজেলার পুর্ব সরমঙ্গল গ্রামে মা বানেসা বেগমের কাছে থাকতো। গত চার মাস আগে একই মহল্লার রফেজ বাঘার ছেলে পুলচান বাঘা পুর্ব পরিচয়ের সুত্র ধরে বিথি বাড়ী থেকে তুলে নিয়ে বিবাহ করে । মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জের ধরে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে গৃহবধূ বিথি বেগম আতœহত্যা করে । পুলিশ খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে । পুলচান বাঘা ইতোপুর্বে তার বড় ভাইয়ের বৌয়ের সাথে পরকীয়ার সম্পর্ক করায় তার ভাই আত্মহত্যা করে।

নিহত গৃহবধূ বিথির মা বানেচা বেগম অভিযোগ করে বলেন, আমার নাতি রিয়ানের সাথে দেখা করতে বাঁধা দেয়া ও নেশা করায় বাধা দেয়াকে কেন্দ্র করে ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে । আমি এর বিচার চাই ।
নিহত বিথির শশুর রফেজ বাঘা উক্ত অভিযোগ অস্বীকার করে বলেন, মঙ্গলবার রাতে আমার ছেলে তার এক বন্ধুর সাথে দেখা করতে বাসস্ট্যান্ডে যায় । পরে আমার ছেলের বউ বিথি আমার ছেলেকে বার বার ফোন দিয়ে না পেয়ে রাগে ক্ষোভে আতœহত্যা করেছে ।
রাজৈর থানার ওসি শেখ সাদিক বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে । ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!