1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বিসিএস পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার - Madaripur Protidin
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

মাদারীপুরে বিসিএস পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ১৬ মে, ২০২১, ৩.৩০ পিএম
  • ৬৭৩ জন পঠিত

সুবল বিশ্বাস, মাদারীপুর।
জেলার শিবচরে মরা আড়িয়াল খাঁ নদীর পাড় থেকে ইসমাইল হোসেন কাজী (২৭) নামের এক বিসিএস পরীক্ষার্থী যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।ঘটনার সময় তার সাথে থাকা জামাল হোসেন নামে এক যুবকের দাবী তাকে অচেতন করে প্রেম ঘটিত ঘটনায় প্রেমিকা ইসমাইলকে হত্যা করেছে। পুলিশ জামাল নামের ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। নিহত ইসমাইল শিবচ উপজেলার নিলখী ইউনিয়নের দক্ষিন চরকামারকান্দি গ্রামের সেকেন কাজীর ছেলে।

শিবচর পুলিশ জানায়, শনিবার রাতে শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের খাসচর বাচামারা গ্রামের মরা আড়িয়াল খাঁ নদীর পাড়ে একটি পাট ক্ষেতের পাশে গলাকাটা অবস্থায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।পরে শিবচর থানার অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন, এসআই সঞ্জীব জোয়াদ্দার, দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি শরীফ আ: রশিদসহ পুলিশের একটি দল ওই এলাকায় গিয়ে লাশটিউদ্ধার করে। নিহত ইসমাইল কাজী নিলখী ইউনিয়নের দক্ষিন চরকামারকান্দি গ্রামের সেকেন কাজীর ছেলে। শুক্রবার সন্ধায়

বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। নিহতের মামা মোকসেদ মোল্লা বলেন, ‘আমার ভাগ্নের (নিহত ইসমাইল) সাথে জামাল নামের পাশের বাড়ির ছেলে ছিলওই ছেলে দাবী করেছে আমার ভাগ্নে তার প্রেমিকার সাথে এই প্রথম দেখা করতে গিয়েছিল। ওই মেয়েটি তাকে (জামাল) স্পিড (পানীয়) খেতে দিয়ে ওরা আলাদা কথা বলতে যায় এরপর.সে অচেতন হয়ে যায়. আর কিছু জানে বলে জানায় জামাল। ওর কথা বিশ^াসযোগ্য হওয়া কঠিন। আমার ভাগ্নে খুবই মেধাবী ছাত্র এবং সে বিসিএস পরীক্ষার্থী ছিলো।’ দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এসআই আঃ রশীদ বলেন, ‘লাশ পাট ক্ষেতে পাওয়ার পর ওর মামা লাশ শনাক্ত করেছে। লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!