1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বিনোদন কেন্দ্রগুলিতে দর্শনার্থীদের্ উপচে পড়া ভিড় - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে বিনোদন কেন্দ্রগুলিতে দর্শনার্থীদের্ উপচে পড়া ভিড়

  • প্রকাশিত : রবিবার, ১৬ মে, ২০২১, ৬.৩৮ পিএম
  • ৫৩১ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি ॥
মাদারীপুর শহরের প্রধান বিনোদনকেন্দ্র শকুনী লেকেরপাড়, ওয়াচ টাউয়ার, রাজৈরের টেকেরহাট মোল্লা কমপ্লেক্স ও খালিয়া শান্তি কেন্দ্রে আছমত আলী খান সেতু, মাদারীপুর সদরের মস্তফাপুর উদ্যান, চরমুগরিয়ার বানরের অভয়ারণ্য, ইকোপার্ক, মেরিন একাডেমি, আড়িয়ালখাঁ নদের ওয়াকওয়ে, নতুন বিসিক শিল্প নগরীতে দর্শনার্থীদের ভীড় বেড়েছে। ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে প্রতিদিন বিকেল থেকে আসতে শুরু করে দর্শণার্থীরা। এখানে ঘুরতে আসেন শরিয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, বরিশালসহ বিভিন্ন জেলার হাজার হাজার দর্শনার্থী।

স্থানীয়রা জানান, দেশে করোনা মহামারিতে লকডাউন চলমান থাকলেও পরিবার-পরিজন নিয়ে বিনোদনের জন্য দর্শনীয় স্থানে ঘুরতে বের হচ্ছেন অনেকেই। মধ্যরাত পর্যন্ত লেকের চারপাশ ঘুরে বেড়ান বিনোদন পিপাষুরা। কেউ কেউ সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। অনেকে শকুনী লেকের বোটে চরে আনন্দ উপভোগ করেন। আবার কেউ কেউ গান-বাজনা করে সময় কাটাচ্ছেন। সোয়া এক কিলোমিটারের লেকটিতে স্বাধীনতা অঙ্গন, ওয়াচ টাওয়ার, সাপাহার ঘাটলা, বঙ্গবন্ধু ম্যুরাল, শহীন কানন চত্তর, ক্যান্ডেলকানন ও খালিয়া শান্তি কেন্দ্রসহ অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে মাদারীপুরে। তবে, ঘুরতে আসা দর্শনার্থীদের মাঝে উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ছাড়াই পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা। ঘুরতে আসা কারো মধ্যে করোনা মহামারীর কোনো চিন্তা নেই। কেউ কেউ আবার উপহাসের ছলে বলেছেন ‘করোনা আবার কি, করোনা বলতে কিছুই নেই।’ যুব সম্প্রদায়ের এসব অসচেতন মানুষ করোনা ভাইরাসকে নিমন্ত্রণ করে আনছে। অথচ, করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তদের মধ্যে যুবক বয়সীদের সংখ্যা বেশি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!