1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুর সদরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু - Madaripur Protidin
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

মাদারীপুর সদরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ মে, ২০২১, ৫.৫৯ পিএম
  • ৯৫৯ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর)
মাদারীপুর সদরে আম পাড়তে গিয়ে খলিলুর রহমান তালুকদার (৬৫) নামে এক বৃদ্ধ বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে । মঙ্গলবার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন সরকারি স্টাফ কোয়াটারের পিছনে হরিকুমারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত খলিলুর রহমান তালুকদারের ভাইয়ের ছেলে, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খোকন তালুকদার বলেন, মঙ্গলবার সকালে আমার চাচা লোহার তৈরী একটি কোঠা নিয়ে বাড়ির পাশে আম পাড়তে যায়। আম পাড়া অবস্থায় লোহার কোঠাটি পাশের বিদ্যুৎ এর তারের ওপর গিয়ে পড়ে। এতে করে চাচা বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে আমরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর হাসপাতালের আরএমও ডা. নুরুল ইসলাম বলেন, সকালে আম পাড়তে গিয়ে এক বয়স্ক লোক বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে চেকআপ করে দেখে তিনি মারা গেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!