1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
- Madaripur Protidin
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ৪.৩৫ পিএম
  • ২৪০৬ জন পঠিত

 

রাজৈরে  লিবিয়ায় মানব পাচার চক্রের আরও এক সদস্য গ্রেফতার
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি।
লিবিয়ায় মানব পাচার চক্রের আরও একজন সক্রিয় সদস্য রবিউল মিয়া ওরফে রবিকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-৮। সোমবার গভীর রাতে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের নুরপুর গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিউল মিয়া উপজেলার ওই গ্রামের রতন মিয়ার ছেলে। এ নিয়ে র‌্যাব-৮ ও পুলিশের হাতে নারী দালালসহ ১১ আসামী গ্রেফতার হলো।
মঙ্গলবার দুপুরে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র‌্যাব-৮ এর একটি চৌকষ দল সোমবার গভীর রাতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান চালিয়ে লিবিয়ায় মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য রবিউল মিয়া ওরফে রবিকে (৪০) রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের নুরপুর গ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। ধৃত আসামী বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন যুবককে টার্গেট করা থেকে শুরু করে তাদের পরিবারকে প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহের কাজ করে এবং লিবিয়ায় অবস্থানরত তার ছেলে সজীবের সাথে যোগসাজশে অবৈধ পন্থায় লিবিয়ায় বাংলাদেশ হতে মানব পাচার করতো।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ডিএমপি, ঢাকার পল্টন মডেল থানা ও ঢাকা বনানী থানায় দুটি মামলা রয়েছে। আটককৃত আসামীকে ডিএমপি, ঢাকার পল্টন মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, সাম্প্রতিককালে মানব পাচারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর গভীর নজরদারী রাখা এবং প্রাপ্ত তথ্য উপাত্তের উপর ভিত্তি করে মানব পাচার চক্রের অন্যান্য সক্রিয় সদস্যদের গ্রেফতারে র‌্যাব-৮ এর অপারেশন তৎপরতা অব্যাহত রয়েছে।
উলে­খ্য, গত ২৮ মে রাত ৯টায় লিবিয়ার মিজদাহ এলাকায় ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে গুলি চালিয়ে হত্যা করে মানব পাচারকারীরা। এ ঘটনায় আহত হয় ১১জন। এদের মধ্যে নিহত ১১জন ও আহত ৪জনের বাড়ি মাদারীপুরে। লিবিয়ার মিজদায় হত্যাকান্ডের ঘটনায় মাদারীপুরের বিভিন্ন থানায় ৫টি মামলা দায়ের করেন নিহতদের স্বজনেরা। এ সব মামলায় র‌্যাব-৮ ও পুলিশ এ পর্যন্ত নারী দালালসহ ১১ জন আসামীকে গ্রেফতার করেছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!