1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
  রাজধানীর আশুলিয়ায় অনলাইন জুয়াড়ী চক্রের মূলহোতা সাগর গ্রেফতার - Madaripur Protidin
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার

  রাজধানীর আশুলিয়ায় অনলাইন জুয়াড়ী চক্রের মূলহোতা সাগর গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ৫ জুন, ২০২১, ৫.৪২ পিএম
  • ৪৬৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাব-৪  এর অভিযানেঢাকা জেলার আশুলিয়া থানাধীন নয়ারহাট এলাকা হতে আশুলিয়া এলাকার অনলাইন জুয়াড়ী চক্রের মূলহোতা সাগর গ্রেফতার।

র‌্যাব জানায়,  ৩ জুন   গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নয়ারহাট আমগাছী এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইনে জুয়া খেলার অপরাধে ৭৪ পাতা অনুলাইন জুয়ার স্ক্রীনশর্ট, ২ টি মোবাইল এবং নগদ ২৩,৫০৫/- টাকাসহ আশুলিয়া এলাকার অনলাইন জুয়ারী চক্রের মূলহোতা মোঃ সাগরআহমেদ (৩৮), জেলা- ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করেছে। সে অনলাইন জুয়া খেলার ওয়েব সাইট নবঃনুুঁ৩৬৫.নবঃ এ প্রদর্শিত খেলাধুলার বাজি পরিচালনা করে এবং অজ্ঞাতনামা আসামীদের সহযোগীতায় বাজির টাকা ডলার এ কিংবা ডলার টাকায় রুপান্তরিত করে বাজি খেলা পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃত আসামী তার নিজনামীয় ফেইসবুক আইডির ম্যাসেঞ্জার থেকে জুয়া বিষয়ে চ্যাটিং সহ নিজ বিকাশ নম্বরে টাকার লেনদেন করে থাকত। জিজ্ঞাসাবাদে সে আরও জানায় যে, নবঃনুুঁ৩৬৫.নবঃ নামক ওয়েব সাইটে তার নিজস্ব একটি এ্যাকাউন্ট রয়েছে এবং উক্ত এ্যাকাউন্টের মাধ্যমে সে অনলাইনে জুয়ার বাজি ধরার টাকা অজ্ঞাত নামা আসামীদের সহযোগীতায় ডলারের মাধ্যমে লেনদেন ও স্থানান্তর করে থাকে। ধৃত আসামীসহ অজ্ঞাতনামা আসামীরা অনলাইন ভিত্তিক নবঃনুুঁ৩৬৫.নবঃনামক ওয়েবসাইটের মাধ্যমে জুয়ার কার্যক্রম পরিচালনা করে দেশ ও দশের প্রভূত আর্থিক ক্ষতি করে আসছে। এই অনলাইন জুয়ার মাধ্যমে অবৈধ উপায়ে বাংলাদেশের টাকা দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে র‌্যাব-৪ এর এরুপ অনলাইন জুয়া বিরোধী বিশেষ নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। এছাড়াও জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাস, অস্ত্র, খুন, ধর্ষণ, নাশকতা, স্পর্শকাতর ঘটনার রহস্য উদঘাটনসহ অন্যান্য অপরাধের পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্যাসিনো এবং আইপিএলভিত্তিক অনলাইন জুয়া বিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রে র‌্যাব সদাসচেষ্ট। প্রতারণার নব্য এই কৌশল গুলি কাজে লাগিয়ে সমাজের সহজসরল নিরীহ কিছু লোককে প্রতারণার ফাঁদে ফেলে সুযোগসন্ধানী অসাধু প্রতারক চক্র দিনদিন তাদের প্রতারণার মাত্রা বাড়িয়ে চলেছে। এতে ঐ সমস্ত সহজ সরল নিরীহ লোকজন আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেএবং তৈরী হচ্ছে সামাজিক অস্থিরতা। এ সমস্ত অপরাধ নিবারণ ও প্রতিরোধ আবশ্যক। এরজন্য প্রয়োজন জনগনেরস চেতনতা। এ ধরণের প্রতারক চক্রকে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!