1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কটুক্তির অভিযোগে রাজৈরে মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতির পদত্যাগ দাবী - Madaripur Protidin
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

কটুক্তির অভিযোগে রাজৈরে মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতির পদত্যাগ দাবী

  • প্রকাশিত : সোমবার, ৭ জুন, ২০২১, ৬.২৬ পিএম
  • ৯৫৩ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা। মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের পিতা মরহুম আছমত আলী খান সম্পর্কে কটুক্তি করার অভিযোগ তুলে মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্যার জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ দাবী করে রাজৈর পৌর আওয়ামীলীগের একাংশ প্রতিবাদ সভার আয়োজন করে।

সোমবার (৭-৬-২১) রাজৈর উপজেলা সদরে বেপারীপাড়ায় শাজাহান খান এমপির নিজ বাসভবনের হলরুমে পৌর আওয়ামীলীগের আহবায়ক মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত এ প্রতিবাদ সভা চলে। পৌর আওয়ামীলীগের আয়োজনে এ প্রতিবাদ সভায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনে সমূহের নেতা কর্মীরা অংশগ্রহন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  স্থানীয় সংসদ সদস্য প্রতিনিধি আফম ফুয়াদ, আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান শিবু খান, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সোহাগ তালুকদার, জেলার যুবলীগের সাধারন সম্পাদক রুবেল খান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আছিফ খান ও জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তানভীর মাহমুদ আবির ও রাজৈর উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। । আরোও বক্তব্য রাখেন জেলা মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবী সাবেক ভাইস মহিলা চেয়ারম্যান লিতা কুদ্দুস , শান্তি রঞ্জন দাস, শাহিন চৌধুরী,  ইশিবপুর ইউপি চেয়ারম্যান ফয়েজুর রহমান হিরু, আমগ্রাম ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান টিপু, কবিরাজপুর ইউপি চেয়ারম্যান টিপু সুলতান মাতুব্বর, খালিয়া ইউপি চেয়ারম্যান হামিদুল শাহ আলম , কদমবাড়ি ইউপি চেয়ারম্যান বিধান বিশ্বাস ও বিভিন্ন ইউনিয়ন আঃ লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। এসময় বক্তরা জেলা আওয়ামী লীগ সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার পদত্যাগ ও জনসম্মুখে ক্ষমা চাওয়ার দাবী জানান। এঅনুষ্ঠানটি রাজৈর উপজেলা জাতীয় শ্রমীক লীগ সভাপতি সাহাবুদ্দিন সাহা ও রাজৈর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রিজন পরিচালনা করেন।

অন্যদিকে একই দিনে পাশাপাশি অবস্থানে রাজৈর আওয়ামীলীগ অফিসে রাজৈর পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আঃ কুদ্দুস মাষ্টারের সভাপতিত্বে পৌর আওয়ামীলীগের কর্মীসভা আয়োজনের প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক গোপা শারমিন, পৌর মেয়র নাজমা রশিদ ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।

মাদারীপুর ২ আসনের রাজনীতিতে দ্বিধা বিভক্ত আওয়ামীলীগের মধ্যে এখন  চরম উত্তেজনা বিরাজ করছে।ফলে অব্যাহতভাবে  সভা পাল্টা বা কর্মসূচী দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!