1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
চকরিয়া  থেকে ভূয়া পাসপোর্ট ও এনআইডি তৈরিসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত ১ জন প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

চকরিয়া  থেকে ভূয়া পাসপোর্ট ও এনআইডি তৈরিসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত ১ জন প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ জুন, ২০২১, ৭.৫৭ পিএম
  • ৭৪১ জন পঠিত

কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন সাহারবিল ইউপিস্থ মাইজঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে ভূয়া পাসপোর্ট ও এনআইডি তৈরিসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত ১ জন প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫, কক্সবাজার জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন ব্যক্তি কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন সাহারবিল ইউপিস্থ মাইজঘোনা গ্রামে নিজ বাড়িতে থেকে বিভিন্ন অনৈতিক কাজ (নকল পাসপোর্ট, নকল জাতীয় পরিচয়পত্র তৈরি, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সীলমোহর অবৈধভাবে নিজ দখলে রাখাসহ অন্যান্য) করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ১৭জুন উপরোক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ ওসমান গনি (৩০), পিতা- মৃত নুরুল কবির, মাতা- মোহছেনা খাতুন, সাং- মাইজঘোনা দক্ষিনপাড়া, ৬ নং ওয়ার্ড, ইউপি- সাহারবিল,থানা- চকরিয়া, জেলা- কক্সবাজারকে আটক করে।

ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর বসত ঘর তল্লাশী করে ৭ (সাত) টি ভিন্ন নামের বাংলাদেশী পাসপোর্ট, ৭ (সাত) টি ভিন্ন নামের জাতীয় পরিচয় পত্র, ১ (এক) টি জন্ম সনদ, অনৈতিক কাজে ব্যবহারের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের অবৈধ সীলমোহর উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ রোহিঙ্গাসহ স্থানীয় বাংলাদেশীদের নামে নকল পাসপোর্ট ও এনআইডি তৈরী করে সরবরাহ করত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সীলমোহর নিজ হেফাজতে রেখে বিভিন্ন অনৈতিক কাজ সম্পাদন করত।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!