1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আশুলিয়া থেকে অস্ত্র ও মাদকসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৯ জন সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ - Madaripur Protidin
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে উপজেলা অভিবাসন সমন্বয়কমিটি গঠন সভা অনুষ্ঠিত মাদারীপুরে ইতালি প্রবাসীর বসতঘরে হামলা-ভাঙচুর, মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার  রাজৈরে পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ। মামলা দায়ের। স্বামীসহ দুইজন গ্রেপ্তার টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার

আশুলিয়া থেকে অস্ত্র ও মাদকসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৯ জন সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

  • প্রকাশিত : রবিবার, ২৭ জুন, ২০২১, ৫.৪৫ পিএম
  • ১০২৫ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে দেশীয় অস্ত্র ও মাদকসহ সংঘবদ্ধ ডাকাত দলের ০৯ জন সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কুন্ডলবাগ এলাকায় কিছু সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ২৭ জুন র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল আশুলিয়া থানাধীন পাবনার টেক এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির কাজে ব্যবহৃত ৫ টি হাশুয়া, ১ টি দা, ১ টি করাত, ১ টি চাইনিজ কুড়াল, ২৬৬ পিস ইয়াবা, ১ ক্যান বিয়ার, ১১ টি মোবাইল এবং নগদ ১৯,৭২৫/-টাকাসহ ৯ জন সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় ঃগ্রেফতারকৃতরা হলোঃ মোঃ রিপন মিয়া (৩০), জেলা-ঢাকা, মোঃ সানোয়ার হোসেন (৩৮), জেলা-ঢাকা, মোঃ সানোয়ার হোসেন পাঁঠান (৩৫), জেলা-ঢাকা, মোঃ লিটন রেজা ওরফে রাজা (৩৪), জেলা-ঢাকা, মোঃ সাইফুল ইসলাম (৩২), জেলা-ঢাকা, মোঃ আহাদ আলী (৩৮), জেলা-ঢাকা, মোঃ আশরাফ আলী (৪০), জেলা-ঢাকা, মোঃ আল আমিন (২৫), জেলা-বরিশাল ও মোঃ রোকনুজ্জামান (৩৪), জেলা- জামালপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ দুর্ধষ আন্তঃজেলা ডাকাত চক্র। আসামীরা দীর্ঘদিন যাবৎ ৮-১০ জনের দলবদ্ধ হয়ে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইয়ের বিভিন্নস্থানে রাতের অন্ধকারে যানবাহনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ডাকাতি করে আসছিলো এবং ক্ষেত্রবিশেষে ভূক্তভোগীদেরকে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত ও জখম করতো। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, আসামীরা অবৈধ মাদক ব্যবস্যার সাথেও জড়িত।

উপরোক্ত বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!