1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীর গলাচিপা থেকে র‌্যাবের হাতে একজন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ইতালি প্রবাসীর বসতঘরে হামলা-ভাঙচুর, মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার  রাজৈরে পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ। মামলা দায়ের। স্বামীসহ দুইজন গ্রেপ্তার টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২

পটুয়াখালীর গলাচিপা থেকে র‌্যাবের হাতে একজন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ৯ জুলাই, ২০২১, ৭.৫১ পিএম
  • ৭৬৪ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ পটুয়াখালীর গলাচিপা থানা হতে র‌্যাবের হাতে একজন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

র‌্যাব জানায়, -৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ৮জুলা্ই  মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে   গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী গলাচিপা থানাধীন খারিজজমা বাজার সংলগ্ন গ্রামীন ডায়গনস্টিক সেন্টার এর মালিক এসএম মবিন @ রিজভী (২৮) তার নিজ প্রতিষ্ঠান থেকে দীর্ঘ দিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করে   আসছে।

প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে বিকালে   উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও করে ১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর নাম হলো এস এম মবিন @ রিজভী (২৮), পিতা-মোঃ আঃ হালিম, সাং-কলাগাছিয়া, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে পেশায় সে একজন ডায়াগনস্টিক সেন্টার এর মালিক হলেও ইয়াবাই তারদের প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ১৬ (ষোল) পিস কথিত ইয়াবা, ১ টি মোবাইল ফোন এবং ২ টি সীম উদ্ধার করা হয়।   উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!