1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীতে ভ্রাম্যমান আদালতে দুই দোকানীকে জরিমানা - Madaripur Protidin
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

পটুয়াখালীতে ভ্রাম্যমান আদালতে দুই দোকানীকে জরিমানা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ৪.৩৭ পিএম
  • ৭৪৬ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর,    পটুয়াখালী জেলা সদর থানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়াদ উর্ত্তীণ ঔষধ এবং বিক্রয় নিষিদ্ধ ঔষধ রাখার অপরাধে দু্ই দোকানিকে ১১হাজার টাকা জরিমানা  প্রদান করেন।

র‌্যাব জানায়,   র‌্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে ২৯জুলাই পটুয়াখালী জেলার সদর থানার বাঁধঘাট এবং ইটবাড়িয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ফার্মেসীতে মেয়াদ উর্ত্তীণ ঔষধ এবং বিক্রয় নিষিদ্ধ ঔষধ রাখার অপরাধে,  নিখিল মেডিকেল হল এর মালিক নিখিল চন্দ্র রায়(৩৬), পিতা-নির্মল চন্দ্র রায়, সাং-২নং ব্রীজ বাজার, ইটবাড়িয়া, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ১০,০০০/- টাকা এবং  নূর ফার্মেসী এর মালিক  গাজী মনিরুজ্জামান(৫০), পিতা-মৃত জয়নাল গাজী, সাং-বাঁধঘাট, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ১,০০০/- টাকা সহ সর্বমোট ১১,০০০/- টাকা জরিমানা প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক,  মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর,পটুয়াখালী, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭/৫১ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!