1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনেই আওয়ামীলীগকে মাদারীপুরে ঐক্যবদ্ধভাবে সংগঠিত করবো-রাজৈরে আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম - Madaripur Protidin
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনেই আওয়ামীলীগকে মাদারীপুরে ঐক্যবদ্ধভাবে সংগঠিত করবো-রাজৈরে আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম

  • প্রকাশিত : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ৮.২০ পিএম
  • ৭৪৫ জন পঠিত

রাজৈর  সংবাদদাতা।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম বলেন, শিক্ষা থেকে দীক্ষা নিয়ে নীতি আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদেরকে জাতীর পিতার আদর্শের সংগঠন সুসংগঠিত ভাবে পরিচালিত হবে- এটাই জাতির জনকের কন্যা শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন এবং তিনি আমাদের যে চুড়ান্ত সিদ্ধান্ত দিবেন আমরা তা মানি । তার নির্দেশ মেনেই আওয়ামীলীগকে মাদারীপুরে ঐক্যবদ্ধভাবে আমরা সংগঠিত করবো । যে কোন অনাচার অবিচার ও উশৃংখলতার বিরুদ্ধে আমাদের লড়াই জাতীর পিতা যে ভাবে শিখিয়ে গেছেন শেখ হাসিনার নেতৃত্বে সে ভাবেই চলবে ।

রোববার বিকালে রাজৈর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সদর ঈদগাহ মাঠে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এর স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজকে বাংলাদেশে সকল স্বাধীনতা বিরোধী, ৭১ এর মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি রাজাকার, আলবদর যারা এক সময় জাতির পিতার সরকারের বিরোধীতা করেছে, বাংলাদেশের বিরোধীতা করেছে , মুক্তিযোদ্ধার বিরোধীতা করেছে, সেই অপশক্তির সাথে কোন আপোষ নেই ।

রাজৈর উপজেলা আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মতিন তালুকদারের এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাহী সদস্য মোঃ আনোয়ার হোসেন ও শাহাবুদ্দিন ফরাজী, জেলা আওয়ামলীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা বেগম এমপি, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য্য ও রাজৈর উপজেলা ছাত্রলীগের  সভাপতি জাহিদ হাসান মুকিম প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!