1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুজিববর্ষ উপলক্ষে রাজৈরে নৌকাবাইচ - Madaripur Protidin
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মুজিববর্ষ উপলক্ষে রাজৈরে নৌকাবাইচ

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১, ৬.৩৯ পিএম
  • ৫৮৩ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মুজিববর্ষ উপলক্ষে মাদারীপুরের রাজৈরে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে । ৯নং রাজৈর পৌর কাউন্সিলর সলেমান বেপারীর আয়োজনে ও সাগর হোসেন উজিরসহ ৯ জন কাউন্সিলরের সহযোগিতায় শুক্রবার বিকালে উপজেলার আমগ্রাম খালে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয় ।

এ নৌকাবাইচে মাদারীপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক সরেঙ্গা, ছিপ, কোষা, বাছারি নৌকা অংশগ্রহন করে । আবহমান গ্রামবাংলার কৃষ্টি, সংস্কৃতি ও নিজস্বতা ধরে রাখতে হাজার প্রানের আনন্দে আমগ্রাম খালে প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে নৌকাবাইচ অনুষ্ঠিত হয় । নৌকাবাইচ দেখতে নারীদের উপস্তিত ছিল চোখে পড়ার মত হাজার হাজার মানুষের উপস্থিতে এ নৌকাবাইচ সম্পন্ন হয় । বিভিন্ন বয়সের মানুষ খালের দুই পাড়ে দাড়িয়ে নৌকাবাইচ প্রত্যক্ষ করেন ।

নৌকাবাইচ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন । এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ, স্থানীয় সংসদ সদস্য প্রতিনিধি আফম ফুয়াদ, ওসি শেখ সাদিক, জেলা পরিষদ সদস্য এডভোকেট মোঃ জালালুর রহমান, জেলা মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাহাবুদ্দিন সাহা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!