1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ৭৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এতিম/দুস্থদের মাঝে খাবার বিতরণ, বৃক্ষরোপন এবং দোয়া ও বিশেষ মোনাজাত - Madaripur Protidin
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ৭৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এতিম/দুস্থদের মাঝে খাবার বিতরণ, বৃক্ষরোপন এবং দোয়া ও বিশেষ মোনাজাত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৬.৩০ পিএম
  • ৬২২ জন পঠিত

অফিস রিপোর্টঃ অপরাধ নির্মূলের লক্ষ্যে র‌্যাব অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক এবং বিভিন্ন রাষ্ট্রীয় দিবস উপলক্ষে বিভিন্ন কার্যক্রম আয়োজন করে আসছে।

র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায় র‌্যাব ফোর্সেস সদর দপ্তর নির্দেশনা মোতাবেক র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সূযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর ৭৫ তম জন্মদিন উদযাপন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর র‌্যাব-৪ ব্যাটালিয়ন সদরসহ ৫ টি স্থানে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপন করা হয়। চাইল্ড ও ওল্ড এইজ কেয়ার, কল্যানপুর, পল্লবী দ্বিতীয় পর্ব কেন্দ্রীয় জামে মসজিদ হাফেজিয়া ও এতিমখানা, ইস্টার্ণ হাউজিং মোহাম্মাদিয়া আরাবিয়া এতিমখানা, পল্লবী তালিমুর কোরআন মাদ্রাসা এবং কল্যানপুর বাইতুন নূর জামে মসজিদ ও মাদ্রাসা ও এতিমখানাসহ ৫০০ এতিম, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

ব্যাটালিয়ন সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর অধিনায়ক মহোদয়সহ সকল অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দের উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!