1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশে সাম্পদায়িক সম্প্রীতি বজায় আছে -শাজাহান খান এমপি - Madaripur Protidin
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে ৬৫০ টাকা দরে গরুর মাংশ বিক্রি মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর ৪০ বসতঘরে আগুন, ভাংচুর লুটপাট । ডিআইজির ঘটনাস্থল পরিদর্শন। মাদারীপুরের শিবচর হাসপাতালে আগুন আতংক : ৬তলা থেকে প্রান বাচাতে আহত-৫ রাজৈরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান। ৬ দোকানীর বিরুদ্ধে মামলা। দুই দোকানীকে দুইলক্ষ টাকা জরিমানা। এক অভিযোগকারিকে ২৫ হাজার তাৎক্ষনিকভাবে বুঝিয়ে দেয়া হয়। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে দাড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা। হেলপার নিহত ও দুই চালক আহত। ইরানের ওপর মার্কিন-ইসরায়েলের হামলা প্রতিবাদে মাদারীপুরে উদীচীর মানববন্ধন মাদারীপুরের শিবচরে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন

শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশে সাম্পদায়িক সম্প্রীতি বজায় আছে -শাজাহান খান এমপি

  • প্রকাশিত : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১, ৬.১৪ পিএম
  • ৬০৭ জন পঠিত

রাজৈর(মাদারীপুর) প্রতিনিধি।
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেছেন, যারা শেখ হাসিনার উন্নয়নকে চোখে দেখতে পায়না তাদের চোখে ছানি পড়েছে। তারা ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছেন। ক্ষমতায় যাওয়ার জন্য তারা এখন তত্বাবধায়ক সরকার চায়,এক সময়ে খালেদা জিয়া বলেছিল, তত্বাবধায়ক সরকার বুঝিনা, মানিনা। পরে বাধ্য হয়েছিলেন তত্ববধায়ক সরকার করতে। মাত্র ১২ দিনের পার্লামেন্টে আইন করে তত্বাবধায়ক সরকার আইন পাশ করেছেন। আর তত্বাবধায়ক সরকাররে ওপর ভর করেই সেদিন বিএনপি ক্ষমতায় এসেছিল। তখন আমরা দেখলাম তত্বাবধায়ক সরকার সঠিক নয়।আজ শুক্রবার দুপুরে মাদারীপুরের রাজৈরে উপজেলা আছমত আলী খান অডিটোরিয়ামে দূর্গা পূজা উৎযাপন পরিষদের সদস্য, আইনশৃংখলা বাহিনী ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে এ কথা বলেন।

বিএনপিকে নির্বাচনে আসার আহবান জানিয়ে শাজাহান খান আরো বলেন, আগামীতেজনগনের সমর্থন নিয়ে নির্বাচনে আসুন, আপনারা জিতলে শেখ হাসিনা আপনাদের হাতে ক্ষমতা ছেড়ে দিবে। কিন্তু কোন ঘড়যন্ত্র করে ,চক্রান্ত করে মানুষ হত্যা করে নাষকতা সৃষ্টি করে তত্ববাধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন করতে চান ,আওয়ামীলীগ তা কখনো সহ্য করবেনা।
তিনি বলে, ধর্মের নাম ব্যবহার করে ৭১ সালে যেমনমুক্তিযুদ্ধের সময় ৩০ লক্ষ মানুষ হত্যা করেছিল এখন ধর্মকে ব্যবহার করে জঙ্গী সৃষ্ঠি করে মানুষ হত্যার ব্যবস্থা করেছে। বিএনপি-জামাত ২০১২ সালে পেট্রোল বোমা মেরে, গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করেছে, যারা ধর্মকে অপব্যবহার করে তারা মুসলমান হতে পারেনা।

রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়াম্যান শেখ ফজলুল হক বাবুল, ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, সাহাবুদ্দিন সাহা প্রমুখ। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এইচ এম মাহবুব হোসেন।

শাজাহান খান বলেন,২০০১ সালে জামাতের ওপর বর করে বিএসপি ক্ষমতায় এসে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমন চালিয়ে বিভিন্ন মন্দিরগীর্জা ভেঙ্গেছে,, হিন্দুরে বাড়ি ঘরে আক্রমন চালিয়েছে। আওয়ামীলীগ যখন ক্ষমতায় এসেছে তখনি বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষ নিরাপদে জীবন যাপন করেতে পেরেছে। নিরাপদে তারা ধর্মীয় অনুষ্ঠান করতে পেরেছে।শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে এই বাংলাদেশে সাম্পদায়িক সম্প্রীতি বজায় আছে। শাজহান খান পরে রাজৈর উপজেলার ২৫৪টি পূজা মন্ডপের জন্য সরকারি বরাদ্ধ পত্র ভক্ত পূাজারীদেও হাতে তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!