1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে স্বামী স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা। হাসপাতালে স্বামীর মৃত্যু। স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক - Madaripur Protidin
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

রাজৈরে স্বামী স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা। হাসপাতালে স্বামীর মৃত্যু। স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

  • প্রকাশিত : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১, ৪.৪৯ পিএম
  • ৮১০ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী একসাথে বিষপান করে। প্রতিবেশীরা টের পেয়ে স্বামী রজিব তালুকদার (৩৫) তার স্ত্রী লাইজু বেগমকে (২৫) গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে । সেখানে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় স্বামী রজিব মারা যায় এবং স্ত্রী লাইজুর অবস্থা আশঙ্কাজনক । শুক্রবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে ঘটনা ঘটে। মৃত রজিব তালুকদার ওই গ্রামের খলিল তালুকদারের পুত্র এবং সে উপজেলা কৃষি অফিসের নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলো ।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের খলিল তালুকদারের পুত্র রজিব তালুকদারের সাথে তার স্ত্রী লাইজুর দীর্ঘদিন যাবৎ দাম্পত্য পারিবারিক কলহ চলে আসছিল। এ ঘটনার জের ধরে শুক্রবার রাতে স্বামী রজিব তালুকদার ও স্ত্রী লাইজুর মাঝে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রথমে রজিব তালুকদার ঘরে থাকা কীটনাশক পান করে । এ সময় বোতলে থাকা বাকি কীটনাশক তার স্ত্রী লাইজুও পান করে। পরে প্রতিবেশীরা টের পেয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেণ। শনিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রজিব তালুকদার মারা যায় । তবে স্ত্রী প্রানে বেচে গেলেও তার অবস্থা এখনও আশঙ্কাজনক। তাদের দুই বছরের তাসরিফ নামে একটি ছেলে সন্তান রয়েছে ।
এ ব্যাপারে রাজৈর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে তারা বিষপান করে। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!