1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ভ্যান চালক মিন্টু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

রাজৈরে ভ্যান চালক মিন্টু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১, ৭.৪০ পিএম
  • ৬১৬ জন পঠিত

রাজৈর(মাদারীপুর)প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে ভ্যানচালক মিন্টু শেখ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকাল ৫টার সময় উপজেলা রিক্্রা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট বাসষ্ট্যান্ডে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । নিহত মিন্টু শেখের বাড়ি খালিয়া থেকে শত শত শ্রমিক ও এলাকাবাসি বিশাল একটি বিক্ষোভ মিছিল নিয়ে টেকেরহাট বাসষ্ট্যান্ডে এসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে । উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, খালিয়া ইউপি চেয়ারম্যান হামিদুর শাহআলম, শফিকুল ইসলাম লাভলু মাষ্টার, জাহাঙ্গীর আলম মাষ্টার, সামিউল ফকির, চুন্নু শেখ, নান্নু শেখ, এমদাদুল ফকির প্রমুখ । বক্তারা এসময় মিন্টু শেখের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানায় ।
উল্লেখ্য গত ২১ অক্টোবর বৃহষ্পতিবার বিকালে মিন্টু শেখ ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ী ফেরেনি। শুক্রবার সকালে নুরপুর-কদমবাড়ী গ্রামীণ সড়কের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের দক্ষিন নারায়নপুর গ্রামের রাস্তার পাশে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয় । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করে । রাজৈর থানার এসআই আবুল কাওছার জানায়, লাশের মাথায় ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে এবং মুখমন্ডল ইটের আঘাতে থেঁতলানো অবস্থায় ছিল। শুক্রবার সারাদিন পর রাতে তার পরিচয় পাওয়া যায়। সে উপজেলার খালিয়া গ্রামের মৃত রজব আলী শেখের ছেলে মিন্টু শেখ (৩৫) এবং পেশায় একজন ভ্যানচালক ছিলো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!