1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর পল্লবী থেকে বিপুল সংখ্যক অনিবন্ধিত মোবাইল ফোন জব্দঃ ৭ চোরাকারবারী গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

রাজধানীর পল্লবী থেকে বিপুল সংখ্যক অনিবন্ধিত মোবাইল ফোন জব্দঃ ৭ চোরাকারবারী গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ৬.১০ পিএম
  • ৬৭৪ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাব-৪ এর অভিযানে রাজধানীর পল্লবী এলাকা হতে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল সংখ্যক অনিবন্ধিত মোবাইল ফোন জব্দঃ চোরাকারবারী চক্রের ০৭ সক্রিয় সদস্য গ্রেফতার।

র‌্যাব জানায়, গত ৯ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন একটি সুপার মার্কেটের কিছু দোকানে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চোরাইপথে আমদানিকৃত অবৈধ মোবাইল ফোন কেনা-বেচা হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ৯ থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিটিআরসি এর প্রতিনিধিসহ উক্ত মার্কেটের কয়েকটি মোবাইলের দোকানে অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের ৩০৯ টি মোবাইল উদ্ধার করা হয়। যার মধ্যে ভিভো ব্র্যান্ডের-৩৮ টি, অপ্পো ব্র্যান্ডের-৬৩ টি, স্যামসাং ব্র্যান্ডের-৯ টি, রেডমি ব্র্যান্ডের-৩৬ টি, সনি এক্সপ্রিয়া ব্র্যান্ডের-২ টি, আইফোন-৩৭ টি, এইচটিসি ব্র্যান্ডের-৪ টি, সিম্ফোনি ব্র্যান্ডের-১ টি, এলজি ব্র্যান্ডের-৩ টি, নোকিয়া ব্র্যান্ডের-২ টি, রিয়েলমি ব্র্যান্ডের-৭ টি, পকো ব্র্যান্ডের-১ টি, নার্জো ব্র্যান্ডের-১ টিসহ সর্বমোট ৩০৯ টি অনিবন্ধিত মোবাইল ফোন যার আনুমানিক বাজারমূল্য ৫০ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলোঃমাহমুদুল হাসান মাসুদ (২৮), জেলা-বাহ্মনবাড়িয়া ; মোঃ জিসান (২৫), জেলা-ঢাকা ; মোঃ রাসেল (২৮), জেলা-রাঙ্গামাটি।বিপ্লব হোসেন (৩২), জেলা-চাঁদপুর।মোঃ রায়হান (২৩), জেলা-ঢাকা। মোঃ রকি (১৯), জেলা-ঢাকা।অভিযান চলাকালীন সময়ে অভিযানস্থলে বিটিআরসি এর প্রতিনিধি দল তাদের নিজস্ব স্ফটওয়ার ও সার্ভার এর মাধ্যমে আইএমইআই নম্বর যাচাই করে বর্ণিত ৩০৯ টি মোবাইল ফোন সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাইপথে আমদানিকৃত ঘোষনা করেন। বিটিআরসির সহায়তায় র‌্যাব-৪ এর আভিযানিক দল উক্ত মোবাইল ফোন গুলো জব্দ করে। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা বিগত কয়েক বছর ধরে বিভিন্ন দেশ হতে চোরাই পথে অবৈধভাবে উক্ত মোবাইল ফোন দেশে নিয়ে আসে এবং অনেক ক্ষেত্রে তারা অবৈধভাবে এ্যাসেম্বল করে সরকারের নির্ধারিত রাজস্ব ফাঁকি দিয়ে তা বিভিন্ন জনসাধারণের নিকট বিক্রয় করে প্রচুর মুনাফা করে গ্রাহকদের সাথে প্রতারণা করে আসছিল। এই ধরনের ফোন ব্যবহার করলে গ্রাহক বিড়ম্বনার শিকার ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মে আইএমইআই যাচাইপূর্বক নতুন মোবাইল ফোন ক্রয় করার ক্ষেত্রে সচেতন হওয়া প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!