1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার-গাছসহ উপহার বিতরণ  - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

রাজৈরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার-গাছসহ উপহার বিতরণ 

  • প্রকাশিত : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ৫.১১ পিএম
  • ৬৪৩ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
“প্রধানমন্ত্রীর অঙ্গীকার, প্রতিবন্ধীরা পাবে শিক্ষার সমঅধিকার এবং আমাদের দাবি প্রতিবন্ধী বিদ্যালয় পাবে এমপিও স্বীকৃতি” এই স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষে মাদারীপুরের রাজৈরে প্রতিবন্ধী বাচ্চাদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার ইউশিবপুর ইউনিয়নের শাখারপাড় প্রতিবন্ধী কল্যান সংস্থা ও বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের পক্ষ থেকে উপহারগুলো প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে তুলে দেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। উপহার সামগ্রীর মধ্যে ছিল- ৫টি হুইলচেয়ার, ২৫০টি ফলজ গাছ, ২৫০টি গিফট বক্স ও সাদা ছড়ি।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, প্রতিবন্ধী বাচ্চাদের লালন-পালন করা অনেক বড় সোয়াবের কাজ। বাংলাদেশ সরকার প্রতিবন্ধীদের প্রতি আরো গুরুত্ব দিয়েছেন। আগে প্রতিবন্ধীদের বোঝা বলা হতো। কিন্তু এখন তারা বোঝা না, এখন এই প্রতিবন্ধীরাই সম্পদ। কারন কোনো না কোনো দিক থেকে তাদের দক্ষতা অনেক বেশি। এসময় এ ধরনের মহতী উদ্যোগ নেওয়ার জন্য শাখারপাড় প্রতিবন্ধী কল্যান সংস্থা ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভ্যানচালক সেলিম শরীফ ও তার স্ত্রী আখলিমা বেগমকে ধন্যবাদ জানান তিনি। একই সাথে তাদের কাজে সহযোগিতা করে উৎসাহ দেওয়ায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে সরকারিভাবে বিদ্যালয়টির রাস্তা ও ভবন বাস্তবায়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ বিতরণী অনুষ্ঠানে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার এম.এইচ.এ.কে.এম রওনক আরা বেগম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নয়ন মনি বিশ্বাস, শাখারপাড় প্রতিবন্ধী কল্যান সংস্থা ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেলিম শরীফ, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা আহবায়ক মো. আরিফুর রহমান (অপু), গাইবান্দার ফাসীতলা দুত্যয় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেল্লাল আহমেদ, মাদারীপুর শ্রবণ প্রতিবন্ধী সংস্থার প্রতিষ্ঠাতা অলিল খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!