1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে তিন শিশু সন্তানকে বিষ পান করিয়ে হত্যার চেষ্টা, এক শিশুর মৃত্যু, মাদকাশক্ত পিতা গ্রেফতার  - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মুকসুদপুরে তিন শিশু সন্তানকে বিষ পান করিয়ে হত্যার চেষ্টা, এক শিশুর মৃত্যু, মাদকাশক্ত পিতা গ্রেফতার 

  • প্রকাশিত : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ৫.১৬ পিএম
  • ৭৩৭ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে পারিবারিক কলহ ও নেশার টাকা না দেয়ায় তিন শিশু সন্তানকে জোর করে বিষ পান করিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে মাদকাশক্ত পাষন্ড পিতা আলম শেখের (৪০) বিরুদ্ধে । ১০ নভেম্বর বুধবার রাতে উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ অমানবিক ও নৃশংস ঘটনা ঘটে । গুরুতর অবস্থায় সিয়াম শেখ (১০) ও জমজ হাসান শেখ (৩), হোসেন শেখকে (৩) ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর ১৩ নভেন্বর শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হোসেন (৩) মারা যায় । বাকি দুই শিশুও এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ব্যাপারে থানায় মামলা হলে পুলিশ মাদকাশক্ত পাষন্ড পিতা আলম শেখকে গ্রেফতার করে গোপালগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করেছে । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সুত্রে জানাযায়, পারিবারিক কলহ ও নেশার টাকা না দেয়ার জের ধরে মাদকাশক্ত আলম শেখ (৪০) স্ত্রী সিমা বেগমকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে তিন সন্তানকে জোর করে কীটনাশক খাইয়ে দেয়। পরে স্থানীয়রা তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করে। কিন্তু তাদের আর্থিক অবস্থা খারাপ থাকায় ফরিদপুর নিতে না পারায় স্থানীয়দের সহায়তা তিনদিন পর ১৩ নভেম্বর শনিবার সকালে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে সিয়াম শেখ (১০) ও হাসান শেখ (৩), হোসেন শেখকে (৩) ভর্তির পর রাতে চিকিৎসাধীন অবস্থায় জমজ দুই শিশুর একজন হোসেন শেখ (৩) মারা যায় । বাকি দুই শিশুরও অবস্থা খুবই আশঙ্কা জনক। তারা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ।

শিশু তিনটির মা সিমা বেগম (৩০) জানায়, তার স্বামী আলম শেখ মাদকাশক্ত। তার কাছে নেশার টাকা চাইলে না দেয়ায় তাকে ব্যাপক মারধর করে বাড়ি থেকে বের করে শিশু তিনটিকে আগাছা নাশক কীটনাশক (বিষ) পানিতে মিশিয়ে জোর করে পান করিয়ে হত্যার চেষ্টা করে। শনিবার রাতে ফরিদপুর হাসপাতালে হোসেন (৩) নামে আমার এক শিশু সন্তান মারা যায় ।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এবং মাদকাশক্ত হওয়ায় নিজ ইচ্ছায় তিন সন্তানকে হত্যার উদ্দেশ্যে বিষ পান করিয়ে হত্যার চেষ্টা করে। এর মধ্যে হোসেন (৩) নামে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় থানায় মামলা দায়ের হলে মাদকাশক্ত পিতা আলম শেখকে গ্রেফতার করে গোপালগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!