1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
প্রবাসী ভক্তদের সুখবর দিলেন শাকিব খান - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

প্রবাসী ভক্তদের সুখবর দিলেন শাকিব খান

  • প্রকাশিত : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ১১.৪৯ এএম
  • ১৭৫৭ জন পঠিত

দেশজুড়ে ছড়িয়ে আছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ভক্তরা। তার পরিচিতি শহর থেকে বন্দর, সদর থেকে গ্রাম সবখানেই। শুধু দেশ নয়, দেশের বাইরেও অসংখ্য বাঙালি ঢালিউড কিংয়ের ভক্ত। এবার যুক্তরাষ্ট্রে শাকিবের ভক্তদের জন্যই একটি সুখবর দিলেন তিনি নিজেই।

আগামী ৪ ডিসেম্বর শাকিবের সঙ্গে দেখা হওয়ার সুযোগ থাকছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিদের। এ কথা তিনি নিজেই জানিয়েছেন। ফেসবুকে একটি ছবি পোস্ট করে নায়ক লিখেছেন, ‘১৪ নভেম্বর নিউইয়র্কে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিতে এসেছিলাম। ওই আয়োজনের পর আয়োজকদের অনুরোধে ও যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালি ভাইবোনদের সঙ্গে দেখা করতে আগামী ৪ ডিসেম্বর আসছি ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে।’

তারকাদের নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানেই নানারকম অনুষ্ঠান হতে দেখা যায়। সেরকম কোনো প্রতারণার শিকার যাতে ভক্তরা না হন, সে জন্য সতর্ক করে দিয়েছেন শাকিব। তিনি বলেছেন, ‘এর বাইরে যুক্তরাষ্ট্রের আর কোনো অনুষ্ঠানে আমার কোনো ধরনের অংশগ্রহণ থাকছে না।’

গত ১২ নভেম্বর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব। এরপর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে নিজের নতুন সিনেমার ঘোষণা দেন। যেটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ। এই সিনেমার ৭০ ভাগ শুটিং হবে লাস ভেগাস, লস অ্যালেঞ্জস, নিউ ইয়র্ক ও হলিউডে। বাকি শুটিং হবে বাংলাদেশে। প্রযোজনা করছে শাকিবের নিজের প্রতিষ্ঠান এসকে ফিল্মস।

উল্লেখ্য, সর্বশেষ ‘গলুই’ সিনেমার শুটিং শেষ করেছেন শাকিব খান। এস এ হক অলিক সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমা নির্মাণ করছেন। এতে শাকিবের বিপরীতে কাজ করেছে পূজা চেরি। শোনা যায় সিনেমাটির জন্য তিনি ৪০ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!