1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চের যাত্রা শুরু - Madaripur Protidin
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চের যাত্রা শুরু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২, ৪.২৭ পিএম
  • ৭৪২ জন পঠিত

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥
মাদারীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চের যাত্রা শুরু হয়েছে। নতুন কমিটি ঘোষণা হওয়ায় বুধবার বিকেলে শহরের ইটেরপুল এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মাদারীপুর সরকারি কলেজ গেট এলাকায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে কলেজ গেট এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনের নেতারা। পাশাপাশি শাজাহান খান এমপির বাবা মৌলভী আছমত আলী খানের কবর জিয়ারত করেন সংগঠনটির সদস্যরা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। এ সময় সময় বক্তরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চের কার্যক্রম তুলে ধরেন ও আগামীতে এই কমিটির পরিচালনা করার জন্য সকলের সহযোগিতা চান। গত ২৮ ডিসেম্বর বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ কেন্দ্রীয় কমিটি ১০ সদস্য বিশিষ্ট মাদারীপুর জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে তুহিন দার্জিকে সভাপতি ও মাসুদুর রহমান শিমুলকে সাধারণ সম্পাদক করা হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি তুহিন দর্জির সভাপত্বিতে আলোচনা সভায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি সাগর হাসান বাবু, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক সোহাগ খলিফা, দপ্তর সম্পাদক বিপ্লব মোল্লা, প্রচার সম্পাদক আকাশ মোল্লাসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!