1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে বিদেশী মদ ও সিগারেটসহ একজন গ্রেফতার - Madaripur Protidin
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ইতালি প্রবাসীর বসতঘরে হামলা-ভাঙচুর, মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার  রাজৈরে পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ। মামলা দায়ের। স্বামীসহ দুইজন গ্রেপ্তার টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে বিদেশী মদ ও সিগারেটসহ একজন গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২, ৫.০৫ পিএম
  • ৮১১ জন পঠিত

অফিস রিপোর্টঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম এলাকা হতে র‌্যাব-১৫ এর অভিযানে ১৫৭ বোতল বিদেশী মদ, ১৯২ ক্যান বিয়ার ও ৯৫ কার্টুন বিদেশী সিগারেটসহ একজন গ্রেফতার।

র‌্যাব জানায়, ১৩ জানুয়ারী রাত প্রায় ২১.৫০ টার র‌্যাব-১৫ এর আভিযানিক দল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নস্থ ভাজাবোনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে একটি বস্তাসহ পলায়নের চেষ্টাকালে তোয়াইমং চাকমা (২৫), নামক এক ব্যক্তি যার পিতা-মৃত অংপাইসা চাকমা, মাতা-মাবিও চাকমা, সাং-হেডম্যানপাাড়া, তুমব্রু, ওয়ার্ড নং-০৩, ইউপি-ঘুমধুম, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবানকে ধৃত করে।

তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির হেফাজতে থাকা বস্তা ও আশপাশ এলাকা তল্লাশী করে ১৫৭ বোতল বিদেশী মদ, ১৯২ ক্যান বিয়ার ও ৯৫ কার্টুন বিদেশী সিগারেট (১৯,০০০ শলাকা) উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, উল্লেখিত মাদক এবং চোরাচালানকৃত মালামাল বিক্রি ও পাচারের উদ্দেশ্যে সে উক্ত স্থানে অবস্থান করছিল।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!