1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার সাভার থেকে অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ৪ জন ছিনতাইকারী গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার - Madaripur Protidin
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন

ঢাকার সাভার থেকে অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ৪ জন ছিনতাইকারী গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২, ৭.৪৭ পিএম
  • ৭৩৯ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা জেলার সাভার মডেল থানাধীন এলাকা হতে অটোরিক্সা ছিনতাইকারী সংঘবদ্ধ ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ঃ অটোরিক্সা উদ্ধার।

র‌্যাব জানায়  ১২ জানুয়ারী র‌্যাব-৪ এর কাছে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। উক্ত অভিযোগের প্রেক্ষিতে সোর্স এবং র‌্যাবের গোয়েন্দা দলের গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, ঢাকা জেলার সাভার থানাধীন পূর্ব রাজাসন বিরুলিয়া রোর্ডস্থ এলাকায় কিছু সংঘবদ্ধ ছিনতাইকারী ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ১৫ জানুয়ারী র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল সাভার মডেল থানাধীন পূর্ব রাজাসন বিরুলিয়া রোর্ডস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারীদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ টি অটোরিক্সা, ৪ টি মোবাইল এবং নগদ ৭০০/- টাকাসহ ৪ জন সংঘবদ্ধ ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় ঃ গ্রেপ্তারকৃতরা মোঃ পারভেজ শেখ (২৮), জেলা-নড়াইল, আল-আমিন (২২), জেলা-রংপুর, মোঃ আজাহার আলী (৪৩), জেলা-জয়পুরহাট ও মোঃ মাহতাব (৪২), জেলা-ফরিদপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা আন্তঃ জেলা ছিনতাই এর ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা সংঘবদ্ধ ছিনতাইকারী আন্তঃ জেলা ছিনতাই চক্রের সাথেও জড়িত। এই চক্রটি যাত্রীর ছদ্মবেশে রিক্সা ভাড়া করে নীরব স্থানে গিয়ে অচেতন নাশক ঔষধ দিয়ে অচেতন করে ছিনতাই এর কাজ করতো। অনেক সময় এই ছিনতাইকারী চক্রটি গাড়ীর মালিকের মোবাইল নম্বর সংগ্রহ করে গাড়ী ফেরত দেওয়ার কথা বলে বিকাশে টাকা দাবী করতো।

ছিনতাইকারী চক্রটি আন্তঃ জেলা অটো/অটোরিক্স/সিএনজি চালকসহ সাধারন জনগনের জন্য আতংকের কারণ। তাদের নৃশংসতার জন্য অনেক সময় প্রানহানির মতো ঘটনাও ঘটেছে। ধৃত র্দুর্ধষ চক্রটি দীর্ঘদিন যাবত ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুরসহ ঢাকার নিকটবর্তী বিভিন্ন স্থানে গিয়ে অটো/অটোরিক্সা/সিএনজি/প্রাইভেটকার ছিনতাই করে আসছিলো। অধিকাংশ সময় এই দুর্ধষ চক্রটি ধারালো অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে সাধারন ও নিরীহ পথচারীদের আটক করে টাকা পয়সাসহ বিভিন্ন ধরনের মালামাল ছিনতাই করে আসছিলো বলো জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!