1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত । আহত ২জন - Madaripur Protidin
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

রাজৈরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত । আহত ২জন

  • প্রকাশিত : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২, ৭.৫৫ পিএম
  • ৭৫৭ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক বাবু (২৮) নামে এক যুবক নিহত এবং মোটরসাইকেল থাকা আরও দুই আরোহী তায়েফ (১৭) ও তানজিল (১৮) গুরুতরভাবে আহত হয়েছে। আহতদেরকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আমগ্রাম ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে । নিহত বাবু (২৮) উপজেলার বেপারী পাড়া গ্রামের এসএম আবুল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আমগ্রাম ব্রীজ এলাকায় হাইওয়ে পুলিশের চেকপোস্ট দেখে মোটরসাইকেলটি দ্রুত বেগে চালিয়ে যাওয়ার সময় টেকেরহাট গামী একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বাবু নিহত এবং মোটরসাইকেল থাকা দুই আরোহী তায়েফ (১৭) ও তানজিল (১৮) গুরুতর ভাবে আহত হয়। আহতদেরকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রাজৈর থানার ওসি শেখ সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!