1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ইউপি নির্বাচন বিপক্ষের হামলায় চেয়ারম্যানসহ ৪জন আহত। এলাকায় উত্তেজনা বিরাজ - Madaripur Protidin
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে উপজেলা অভিবাসন সমন্বয়কমিটি গঠন সভা অনুষ্ঠিত মাদারীপুরে ইতালি প্রবাসীর বসতঘরে হামলা-ভাঙচুর, মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার  রাজৈরে পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ। মামলা দায়ের। স্বামীসহ দুইজন গ্রেপ্তার টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার

রাজৈরে ইউপি নির্বাচন বিপক্ষের হামলায় চেয়ারম্যানসহ ৪জন আহত। এলাকায় উত্তেজনা বিরাজ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৪.১৬ পিএম
  • ৮৭০ জন পঠিত

রাজৈর(মাদারীপুর) প্রতিনিধি। রাজৈর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চেয়ারম্যানপ্রার্থী ও খালিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান হামিদুল শাহআলম তার ভাই কালুসহ ৪জন আহত হয়েছেন। মারাত্মাতক আহত চেয়ারম্যান হামিদুল শাহআলম তার ভাই কালুকে প্রথমে রাজৈর হাসপাতালে চিকিৎসা দেয়া হয় । পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেক মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যান্যদের রােৈজর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার টেকেরহাট কদমবাড়ী সড়কের খালিয়া ফায়ার সার্ভিসের সামনে। এসময় চেয়ারম্যান নির্বাচনী ক্যাম্পিং শেষে ফায়ার সার্ভিসের সামনে আসলে বিপক্ষরা অতর্র্কিতে ভাবে তাদের উপর এ হামলা চালায়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, চেয়ারম্যান শাহআলম তার সমর্থকদের নিয়ে সেন্দিয়া এলাকা থেকে নির্বাচনী ক্যাম্পিং শেষে বাড়ী ফেরার পথে খালিয়া ফায়ার সার্ভিসের সামনে আসলে বিপক্ষরা অতর্র্কিতে ভাবে তাদের উপর এ হামলা চালায় । এতে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি আনে। এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। ওসি মোঃ আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি।

রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। রাজৈর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাহাবুদ্দিন সাহা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শান্তিপুর্নভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষে এ ধরনের কর্মকান্ড বন্ধ করা প্রয়োজন।

রাজৈর উপজেলার খালিয়াসহ ৪টি ইউনিয়নে আজ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। আগামী ১৫জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!