1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরন, এক যুবক নিহত, তিনজন আহত - Madaripur Protidin
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার পটুয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযান মাদারীপুর ও রাজৈরে নিম্নমানের খাবার সরাবরাহের অভিযোগ।মাদারীপুর সদরে টিফিনের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ,: তদন্ত কমিটি গঠন। মাদারীপুরে এলপিজি গ্রাসের কৃত্রিম সংকট , বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার । প্রভাব পড়ছে খুচরা বিক্রেতাদের উপর। মাদারীপুরে সড়কের গাইডওয়াল নির্মানে নিম্ন মানের কাজের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

রাজৈরে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরন, এক যুবক নিহত, তিনজন আহত

  • প্রকাশিত : বুধবার, ১৫ জুন, ২০২২, ৪.০১ পিএম
  • ৭৭১ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে ভোট কেন্দ্রের বাইরে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরনে এক যুবকের নিহত এবং তিনজন আহত হয়েছে ।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকদরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। নিহত বেলুন বিক্রেতা জাহিদুল ইসলাম (১৮) ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামের মোস্তফা মাতুব্বরের ছেলে ও গুরুতর আহত রাকিবুল (১৮), জোবায়ের মাতুব্বরের (২৫) বাড়ি একই উপজেলার নাওডুবি গ্রামে এবং অন্য আহত রাজৈর উপজেলার শংকরদী গ্রামের আদনান মোল্লা (১২) । তাদের মুমুর্ষ অবস্থায় প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নে ইউপি নির্বাচনে বুধবার সকাল সাড়ে ১০টার সময় শংকরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে বেলুন বিক্রি করার সময় বেলুনে গ্যাস ভরতে গিয়ে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরন ঘটে । এসময় বেলুন বিক্রেতা জাহিদুল ইসলাম ঘটনা স্থলে নিহত হয় এবং বিস্ফোরনে নিহতের দুই পা ছিন্ন বিছিন্ন হয়ে যায় । এসময় ঘটনাস্থলে উপস্থিত আরো তিনজন আহত হয় । এ গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল ।

রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে আমরা পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!