1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে আহত আরো এক মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু - Madaripur Protidin
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

রাজৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে আহত আরো এক মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ১১.১৩ এএম
  • ৬৯৬ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈর উপজেলার শংকরদী গ্রামে বুধবার সকাল সাড়ে ১০টার সময় ভোট কেন্দ্রের বাইরে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরনে আহত আরো এক মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র নিহত হয়েছে । নিহত আফনান মোল্লা (১২) ওই গ্রামের দুলাল মোল্লার ছেলে এবং টেকেরহাট আল-হেরা ইসলামী একাডেমীর তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। বুধবার রাত ১০টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নে ইউপি নির্বাচনে বুধবার (১৫.৬.২০২২) সকাল সাড়ে ১০টার সময় শংকরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে বেলুন বিক্রি করার সময় বেলুনে গ্যাস ভরতে গিয়ে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরন ঘটে । এসময় বেলুন বিক্রেতা ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল এলাকার মোস্তফা মাতুব্বরের ছেলে জাহিদুল ইসলামের দুই পা ছিন্ন বিছিন্ন হয়ে ঘটনা স্থলে নিহত হয় এবং তিনজন আহত হয় । ওই তিন আহতদের মধ্যে একজন আফনান মোল্লা (১২) বুধবার রাত ১০টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । অন্য দুই আহতদের অবস্থাও আশংকাজনক । তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । আজ বৃহস্পতিবার সকাল ৮ টায় তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ওসি মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!