1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সংবাদ সম্মেলন টেকেরহাটে যুব লীগ নেতার উপর দুবৃত্তদের হামলা। হাতুড়ি পেটা। - Madaripur Protidin
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে উপজেলা অভিবাসন সমন্বয়কমিটি গঠন সভা অনুষ্ঠিত মাদারীপুরে ইতালি প্রবাসীর বসতঘরে হামলা-ভাঙচুর, মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার  রাজৈরে পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ। মামলা দায়ের। স্বামীসহ দুইজন গ্রেপ্তার টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার

সংবাদ সম্মেলন টেকেরহাটে যুব লীগ নেতার উপর দুবৃত্তদের হামলা। হাতুড়ি পেটা।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২, ৫.২১ পিএম
  • ৭৪৭ জন পঠিত

রাজৈর(মাদারীপুর) প্রতিনিধি। মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনের জের ধরে রাজৈর পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ঠিকাদার সাদ্দাম হোসেনকে রাতের অন্ধকারে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেছে বিরোধী দুবৃত্তরা। তার আত্মচিৎকারে পাশর্^বর্তীরা এসে তাকে উদ্ধার করে প্রথমে রাজৈর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তার সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনা ঘটে ৩১ জুলাই রাত নয় টার দিকে। সে পৌর এলাকার নয়াকান্দি গ্রামের জমি শেখের ছেলে।

আজ মঙ্গলবার সে ফরিদপুর মেডিকেল থেকে উন্নত চিকিৎসা নিয়ে টেকেরহাট ইউএস মডেল হাসপাতালে কক্ষে এসে চিকিৎসাধীন অবস্থায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ তুলে ধরে দুবৃত্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। এব্যপারে রাজৈর থানায় চিহ্নিত দুবৃত্তদের আসামী করে একটি হত্যার চেষ্টা মামলা করা হয়েছে। ওসি মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামী ধরার জোর চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!