1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ইটালি যাওয়া হলো না রাজৈরের ছলেমানের ॥ কফিনবন্দি হয়ে বাড়ী ফিরল সে - Madaripur Protidin
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন

ইটালি যাওয়া হলো না রাজৈরের ছলেমানের ॥ কফিনবন্দি হয়ে বাড়ী ফিরল সে

  • প্রকাশিত : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ৬.৩০ পিএম
  • ১০২৭ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।।
লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে প্রাণ গেল মাদারীপুরের রাজৈরের ছলেমান শিকদারের (২৬)। শনিবার সকালে তার লাশ নিজ বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী- মহেন্দ্রদী ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামে আসলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। পরে বাদ জোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ছলেমান শিকদার একই এলাকার মোশারফ শিকদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সলেমান সিকদার ১২ লাখ টাকা চুক্তিতে ২০২১ সালের ডিসেম্বর মাসে দুবাই যায়। সেখানে সাত মাস থাকার পর ইটালি যাওয়ার উদ্দেশ্যে ২০২২ সালের আগস্ট মাসে লিবিয়ায় ফিরে আসে। লিবিয়া থেকে ইতালি যাওয়ার জন্য ছয় লাখ টাকার চুক্তিতে রাজি হয় ছলেমান। সে মোতাবেক সেপ্টেম্বর মাসের ১০ তারিখে লিবিয়া থেকে বোটে ইতালি রওনা হয় । কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বোটেই মারা যায় ছলেমান। বোটের সহযাত্রীরা তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখে এবং ১২ সেপ্টেম্বর বাড়িতে খবর দেয় ছলেমান মারা গেছে। পরে প্রবাসী কল্যাণ সমিতির মাধ্যমে সোলেমানের লাশ শনিবার (১৫.১০.২০২২) তার নিজ বাড়িতে পৌঁছায়। বাদ জোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ছলেমানের বাবা মোশারফ শিকদার জানান, আমার একমাত্র সন্তানকে সব কিছু বিক্রি করে বিদেশে পাঠিয়েছিলাম। আজ সে লাশ হয়ে বাড়ি ফিরল। আমি কি নিয়ে বেঁচে থাকব, আমার জীবন কিভাবে কাটবে? আমি আর বেঁচে থাকতে চাই না।

ছলেমানের স্ত্রী রোকসানা বেগম জানান, মতিন দালালই আমার স্বামীকে শেষ করেছে। বাবার বাড়ি থেকে টাকা এনে এবং শ্বশুরের সম্পত্তি বিক্রি করে ১৮ লাখ টাকা খরচ করে স্বামীকে বিদেশে পাঠিয়েছিলাম। এই ছিল আমার কপালে। তার সাথে থাকা বোটের অন্য যাত্রীরা জানিয়েছে, ইতালির কাছাকাছি পৌঁছে (ঢেপা) সমুদ্রের ঢেউ দেখে চিৎকার করেই সে মারা যায়। আমার তিন বছরের একটা ছেলে রয়েছে। একটি টাকাও রেখে যায় নাই। কি দিয়ে আমি আমার ছেলেকে মানুষ করব? সরকারের কাছে একটাই দাবি,আমি আমার ছেলেকে হাফেজ বানাতে চাই। মাদ্রাসায় পড়াতে চাই। আমাকে একটু সহযোগিতা করুন।#####

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!