1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশ সব ধর্মের লোকের জন্য সমান -শাজাহান খান - Madaripur Protidin
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

বাংলাদেশ সব ধর্মের লোকের জন্য সমান -শাজাহান খান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৫.৩৮ পিএম
  • ৬৮৫ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।।
বিদ্যমান আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজ ও বিভিন্ন ধর্ম ও নানা শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার আচমত আলী খান মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথীর বক্তব্যে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেন, আওয়ামীলীগকে টেনে উপড়ে ফেলা যাবে না। বিএনপি জামাত কম ষড়যন্ত্র করেনি। তারা সফল হয়নি। কারন আওয়ামীলীগ মানুষের হৃদয়ে। দেশ সৃষ্টি ও বাঙ্গালীর ইতিহাসের সাথে আওয়ামীলীগের নাম জড়িত। আওয়ামীলীগ কখনো সন্ত্রাস করেনি আর করবেও না।

তিনি বলেন, সন্ত্রাসী কর্মকান্ডে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করে। মুক্তিযুদ্ধের সময় সব ধর্মের লোক মিলে সংগ্রাম করেছি। তখন তো ধর্মের কোন ভেদাভেদ ছিল না, এখনো যেন না থাকে। বাংলাদেশে সব ধর্মের লোকের জন্য সমান। ইসলাম সংঘাত, সন্ত্রাসকে সমর্থন করে না। সব ধর্মেই মানবতার কথা বলা হয়েছে। যারা ধর্মের নামে সংঘাত সৃষ্টি করে তারা মানুষ হিসেবে নিজেদের দাবি করতে পারে না। আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীণ করেছি। সেই স্বাধীন দেশে যেন রাজনৈতিক বা ধর্মীয় সংঘাতে যেন রক্ত না ঝড়ে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাইনুদ্দীন এর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান কালু খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, উপজেলা আওয়ামীগের সভাপতি সাখাওয়াত সেলিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!