1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় ক্ষিপ্ত প্রথম স্বামীর হাতুড়িপেটায় মারা গেলেন দ্বিতীয় স্বামী - Madaripur Protidin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন

মাদারীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় ক্ষিপ্ত প্রথম স্বামীর হাতুড়িপেটায় মারা গেলেন দ্বিতীয় স্বামী

  • প্রকাশিত : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৫.১০ পিএম
  • ৮২১ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।:
মাদারীপুরে সৌদি প্রবাসীর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় হাতুড়িপেটার ঘটনার তিনদিন পর মারা গেলেন দ্বিতীয় স্বামী আজম মাতুব্বর (৩২)। শুক্রবার দুপুরে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নিহত আজম সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের খৈয়ারভাঙ্গা এলাকার রাজ্জাক মাতুব্বরের ছেলে ও মোস্তফাপুর বাজারের মোবাইল মেকানিক ছিলেন।

স্বজনরা জানায়, ১০ বছর পূর্বে মাদারীপুরের ডাসার উপজেলার আটিপাড়া এলাকার লতিফ হাওলাদারের ছেলে ওবাইদুল হাওলাদারের(৩৮) সাথে সদর উপজেলার খৈয়ার ভাঙ্গার কালাম ঢালীর মেয়ে লিমা আক্তারের (৩০) বিয়ে হয়। পরে তাদের সংসারে দুই কন্যা সন্তানের জন্ম হয়। বিয়ের ৫ বছর পর সৌদিআরব চলে যায় ওবাইদুল হাওলাদার। এ সময় তার স্ত্রী লিমার সাথে মোবাইল মেকানিক আজমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দেড়বছর প্রেম করার পর প্রথম স্বামীকে তালাক দিয়ে সন্তান রেখে আজমের সাথে পালিয়ে বিয়ে করে লিমা। বেশ কিছুদিন আগে সৌদি আরব থেকে চলে আসে ওবায়দুল।

স্ত্রী লিমা জানায়, এরই জেরে মঙ্গলবার রাতে মস্তফাপুর বাজারের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মোস্তফাপুর পল্লী বিদ্যুৎ মসজিদের সামনে আসলে আজমের (লিমার বর্তমান স্বামী) উপর হামলা চালায় ওবাইদুল (লিমার তালাকপ্রাপ্ত স্বামী)সহ অজ্ঞাত ৮-১০ জন। এ সময় আজমকে হাতুড়ীপেটা করা হয়। শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম করা হয়। আজমের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়দের সহযোগিতায় আজমকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তিনদিন চিকিৎসা শেষে শুক্রবার দুপুরে মারা যায় আজম। এই ঘটনার বিচার দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী।

এদিকে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!