1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে  সমবায় দিবস পালিত।  - Madaripur Protidin
রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

রাজৈরে  সমবায় দিবস পালিত। 

  • প্রকাশিত : শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৬.২১ পিএম
  • ৫৪২ জন পঠিত
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈর উপজেলায় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন, সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি”  এই প্রতিপাদ্যকে সামনে করে ৫১ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ( ৫ নভেম্বর) শনিবার সকাল  ১০টায়  উপজেলা সমবায় কার্যালয় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাজৈর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন, জাতীয় সংঙ্গীত পরিবেশন, বর্নিল  আনন্দ র‍্যালি,  অতিথি ও দর্শকদের   ফুল দিয়ে বরন  ও সফল সমবায় সংগঠককে চেক বিতরণের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে।
পরে উপজেলার আচমত আলী খান অডিটোরিয়ামে উপজেলা সমবায় অফিসার মো মোহসিনুজ্জামান ও সমবায় নেতা মশিউর রহমান মুন্না এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আনিসুজ্জামান।
এসময় বিশেষ অতিথির  বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস  চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল,  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফরহাদুল মেরাজ, মৎস্য কর্মকর্তা রিপন মল্লিক, মুক্তিযুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল কাইউম, বিআরডিবি এর চেয়ারম্যান রুহুল আমিন মাতুব্বর, রাজৈর কলেজে সাবেক উপাধ্যক্ষ আব্দুল হাশিম সিপাহী, পৌর আওয়ামী লীগের আহবায়ক মো মতিয়ার রহমানসহ প্রমূখ।
পরে তিনটি সমবায় সংগঠনকে এক লাখ টাকা চেক করে মোট তিন লাখ টাকার চেক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!