1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ৪ ডাকাতের কারাদন্ড - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মাদারীপুরে ৪ ডাকাতের কারাদন্ড

  • প্রকাশিত : সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৫.৪১ পিএম
  • ৬০০ জন পঠিত

মাদারীপুরে ৪ ডাকাতের কারাদন্ড
মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরে ডাকাতির প্রস্তুতি মামলায় সোমবার দুপুরে চার আসামিকে ৬ বছর করে কারাদন্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত এর বিচারক লায়লাতুল ফেরদৌস। সাজাপ্রাপ্ত চার আসামির মধ্যে সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের রাজ্জাক খাঁ’র ছেলে রহিম খাঁ (৩৮) আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিনজন পলাতক রয়েছেন। সাজা প্রাপ্তরা হলো মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার রাজ্জাক খাঁ’র ছেলে রহিম খাঁ, রাজৈর উপজেলার হৃদয়নন্দী গ্রামের ফরহাদ শেখের ছেলে রিপন শেখ, শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার মলংচড়া গ্রামের মনো দপ্তরীর ছেলে মাসুম দপ্তরী, ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার লুফন্দি গ্রামের শাহ আলম খানের ছেলে সোহেল খান।

মাদারীপুর জেলা জজ আদালতের পি.পি সিদ্দিকুর রহমান সিং বলেন, মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার বাবুল শরীফের বাড়ির এক ভাড়াটিয়ার ঘরে ২০১৫ সালের ৭ ডিসেম্বর ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে রাম দাসহ ডাকাতির অন্যান্য মালামালসহ গ্রেফতার করে সদর থানা পুলিশ। পরবর্তীতে পুলিশ মামলার আরেক আসামিকে গ্রেফতার করে। মামলায় চারজন আসামির সকলকেই ছয় বছর করে সাজা প্রদান করা হয়। ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড প্রদান করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত এর বিচারক লায়লাতুল ফেরদৌস। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!