1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার আশুলিয়া থেকে পৃথক অভিযান পরিচালনা করে ২২৪ বোতল ফেন্সিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার । মোটর সাইকেল জব্দ। - Madaripur Protidin
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

ঢাকার আশুলিয়া থেকে পৃথক অভিযান পরিচালনা করে ২২৪ বোতল ফেন্সিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার । মোটর সাইকেল জব্দ।

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩, ৩.২৫ পিএম
  • ৫৭৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২২৪ বোতল ফেন্সিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ঃ মাদক পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেল জব্দ।

র‌্যাব জানায়, যুব সমাজ ধ্বংসের মূলে যে কয়টি মাদকদ্রব্য বিশেষভাবে উল্লেখযোগ্য তাদের মধ্যে ফেন্সিডিল অন্যতম। ফেন্সিডিল এক শ্রেণীর সিনথেটিক মাদক যা সেবনে মানবদেহে নানাবিধ রোগের সৃষ্টি হয়। এই নিরব ঘাতক-ফেন্সিডিল একটি তফসিল ভুক্ত মাদক যা সেবন, বহন ও বিক্রয় দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের শাস্তিযোগ্য অপরাধ।

এরই ধারাবাহিকতায় ২৯ ও ৩০ জানুয়ারি র‌্যাব-৪ একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বলিভদ্র ও শ্রীপুর ব্যাসষ্ট্যান্ড এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে করে ২২৪ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ গ্রেফতারকৃতরা হলো
মোঃ পলাশ আলী (৩২), জেলা-চাঁপাইনবাবগঞ্জ, মোঃ মিরাজ (২৫), জেলা-চাঁপাইনবাবগঞ্জ, মোঃ মিলন মিয়া (২৯), জেলা-কুড়িগ্রাম ও মোঃ কৌশিক বাবু (২১), জেলা-রংপুর।

জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট সরবরাহ করে আসছিলো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!