1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বিএনপির সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে শান্তি সমাবেশ করছে আ’লীগ: শাজাহান খান - Madaripur Protidin
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

বিএনপির সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে শান্তি সমাবেশ করছে আ’লীগ: শাজাহান খান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.০৬ পিএম
  • ৫৩৮ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
বিএনপি তাদের চরিত্র পাল্টিয়ে পদযাত্রার নামে কোন সন্ত্রাসী কার্যক্রম করলে তা ঠেকাতে মাঠে
রয়েছে আওয়ামীলীগ। এমনটাই দাবী করেছেন আওয়ামীলীগের সভাপতিমন্ডলীয় সদস্য ও সাবেক
নৌমন্ত্রী শাজাহান খান। তিনি বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাদারীপুরে একটি অনুষ্ঠানে
যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

শাজাহান খান বলেন, ‘বিএনপি এখন বিভাগীয় সমাবেশ করছে না, তারা চরিত্র পাল্টিয়ে পদযাত্রা
করছে। বিরোধী দলে থাকলে এমন আন্দোলন হতেই পারে। আর আওয়ামীলীগের শান্তি সমাবেশ করা
হচ্ছে এই কারণে যে, বিগত দিনে বিএনপি গণতন্ত্রের নামে মানুষ পুড়িয়ে, পিটিয়ে ও
কুপিয়ে হত্যা করেছে। এসবই করেছে গণতন্ত্র রক্ষার নামে। এখন তাদের উপলব্ধি হয়েছে যে, তাদের
মানুষ পছন্দ করে না। তাই পদযাত্রা করছে।’

তিনি বিএনপির সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে আওয়ামীলীগ মাঠে রয়েছে দাবী করে জানান,
‘বিভিন্ন সমাবেশে বিএনপি যে সন্ত্রাসী কার্যক্রম করেছে, তাদের সেই সন্ত্রাসী কার্যক্রম
ঠেকাতে মাঠে রয়েছে আওয়ামীলীগ। যে কারণে আমরা প্রতিনিয়ত শান্তি সমাবেশ ও শান্তি
মিছিল করছি। যে কারণে আগামীতে বাংলার জনগণ আওয়ামীলীগকে ক্ষমতায় আনবেন। তাদের
ভোটাধিকার নৌকায় প্রয়োগ করবেন। বিএনপির সাথে যে জনগণ নেই, সেটা তারাও যেমন
জানেন, তেমনি আমরাও জানি।’

তিনি বিএনপির তত্ত্ববধায়ক সরকারের দাবী প্রসঙ্গে বলেন, ‘বর্তমানে বিএনপি যে তত্ত্ববধায়ক
সরকারের দাবী করছে, মূলত তারাই ১৯৯৬ সালের নির্বাচনে তত্ত্ববধায়ক সরকারের দাবীকে বিনষ্ট
করেছিলেন। তাদের নেত্রী বেগম খালেদা জিয়াই বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া কেউ নিরাপেক্ষ
নয়। তাই বাংলাদেশের সংবিধানে আর তত্ত্ববধায়কের সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার
অধীনেই নির্বাচন হবে, সেখাইতের বিএনপিকে ফিরে আসতে হবে।’

এরপরে শাজাহান খান মাদারীপুর সদর হাসপাতালের নবনির্মিত বর্ধিত অংশের ৫০ শর্য্যার
উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা
খাতুন, পুলিশ সুপার মো. মাসুদ আলম খান, সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ খান, সাবেক
পৌরসভার মেয়র নূরুল আলম বাবু চৌধুরী প্রমুখ। পরে তিনি জেলার আরো উন্নয়ন কার্যক্রমে
অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!