1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের পেয়ারপুর ইউপির সাবেক চেয়ারম্যানকে কুপিয়েছে দুবৃর্ত্তরা - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরের পেয়ারপুর ইউপির সাবেক চেয়ারম্যানকে কুপিয়েছে দুবৃর্ত্তরা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.১১ এএম
  • ৫০৩ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।:
মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পেয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খানকে (৬৫) কুপিয়েছে দুবৃর্ত্তরা। সোমবার রাত সোয়া ৯টার দিকে মাদারীপুর পৌর শহরের আছমত আলী খান সড়কের দুই নং শকুনী এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে আশঙ্কজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে আহতের ভাতিজা সজল খান এ ঘটনার পিছনে বর্তমান ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান লাভলু তালুকদারকে দুষছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মজিবর রহমান খান রাত সোয়া নয়টায় দিকে শাক-সবজি কিনে সদর মডেল থানার সামনে থেকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন। তিনি বাসার কাছে পৌঁছালে ৪ থেকে ৫ সদস্যের একদল মুখোশধারী দুবৃৃর্ত্তরা তার গতি রোধ করে। তিনি কিছু বুঝে ওঠার আগেই মুখোশধারী লোকেরা চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে তাঁর উপর হামলা চালায়। এ সময় দুবৃর্ত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে মাথা ও দুই পায়ে জখম করে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

এব্যাপারে আহত চেয়ারম্যানের ভাতিজা সজল খান বলেন, ‘আমার কাকাকে কুপিয়ে আহত করেছে, তার অবস্থা গুরুতর। এর পিছনে সম্পূর্ণ হাত রয়েছে বর্তমান চেয়ারম্যান লাভলু তালুকদারের। আমরা আইনগত ব্যবস্থা নিবো।’
পেয়ারপুর এলাকার জালাল হোসেন বলেন, ‘দুই বারের জনপ্রিয় চেয়ারম্যান মজিবর খানকে যে বা যারা মারাত্মকভাবে কুপিয়ে গুরুতর আহত করেছেন, তাদের কঠোর বিচার দাবী করি। আগামীতে যাতে এমন ঘটনা না ঘটে। আমরা দোষীর কঠোর বিচার দাবী করি।’
এব্যাপারে পেয়ারপুরের বর্তমান চেয়ারম্যান মাহফুজুর রহমান লাভলু তালুকদার মোবাইল ফোনে জানান, আমি এ ব্যাপারে কিছুই জানিনা । বিরোধী পক্ষের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তদন্ত সাপেক্ষে এ ন্যাকারাজনক ঘটনার আমিও বিচার দাবী করি।

এব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতের যেন সু-চিকিৎসা হয়, সে ব্যাপারেও খেয়াল রেখেছি। কুপিয়ে আহতের বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে। হামলাকারীদের দ্রুত খুঁজে আইনের আওতায় আনা হবে।’ রিপোর্টঃ লেখা পর্যন্ত(সকাল (১০.৩০) মামলা দায়ের হয় নি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!