1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পদ্মাসেতু রেলওয়ে প্রকল্পের চাইনিজ ইঞ্জিনিয়ার সড়ক দুর্ঘটনায় নিহত - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

পদ্মাসেতু রেলওয়ে প্রকল্পের চাইনিজ ইঞ্জিনিয়ার সড়ক দুর্ঘটনায় নিহত

  • প্রকাশিত : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.৩১ পিএম
  • ৫৬৫ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
পদ্মাসেতু রেলওয়ে প্রকল্পের এক চাইনিজ সার্ভে ইঞ্জিনিয়ার ডাবল কেবিন পিকআপ ও ড্রাম ট্রাক সংর্ঘষে নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ৪ জন। ঘটনাটি মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচর দৌলতপুর বাঁচামারা ব্রীজের কাছে হাইওয়ে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ঘটেছে।

নিহত চীনা নাগরিক সাংবিন (৩১) পদ্মা সেতু রেল প্রকল্পের ডিভিশন-২ এর ৪ নম্বর ইউনিটে সার্ভে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী।
স্থানীয়দের বরাতে আব্দুল্লাহেল বাকী জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ভাঙ্গা থেকে ঢাকাগামী পদ্মাসেতু রেলওয়ে প্রকল্পের ডাবল পিকআপ গাড়ি শিবচর উপজেলার দৌলতপুর বাঁচামারা ব্রীজের কাছে হাইওয়ে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে একটি বালুবাহী ড্রামট্রাকের সাথে সংঘর্ষ হয়। সংর্ঘষে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এতে চীনা সার্ভে ইঞ্জিনিয়ার সাংবিনসহ ৫ জন আহত হয়। এসময় তাদেরকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে সার্ভে ইঞ্জিনিয়ার সাংবিন মারা যান। এঘটনায় আরো এক জনের অবস্থা গুরুতর বলে জেনেছি।

তিনি আরো বলেন, ‘এই ঘটনায় বালুবোঝাই ট্রাকটি আটক করা যায়নি। ট্রাকের নাম্বার প্লেটও জানা নেই। তবে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ দেখে সনাক্তের চেষ্টা চলছে। যদি সনাক্ত করা যায়, তাহলে দ্রুতই তাকে গ্রেফতার করা সম্ভাব হবে।’ তবে এঘটনায় পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পের কারো সাথে কথা বলা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!