1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে চীনা নাগরিক নিহতের ঘটনায় ড্রাম ট্রাক চালক আটক - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে চীনা নাগরিক নিহতের ঘটনায় ড্রাম ট্রাক চালক আটক

  • প্রকাশিত : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.২৮ পিএম
  • ৫১০ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরের শিবচরে পিকআপ ও ড্রাম ট্রাক সংর্ঘষে পদ্মাসেতু রেলওয়ে প্রকল্পের সার্ভে ইঞ্জিনিয়ার চীনা নাগরিক সাং বিন নিহতের ঘটনায় ড্রাম ট্রাক চালককে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মাহমুদুল হাসান। এর আগে রবিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে ঢাকার মিরপুর থেকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের গোলাপা শিকদারেরকান্দি গ্রামের ছাবু শিকদারের ছেলে মো. সাদ্দাম হোসেন শিকদার (৩২)। আটককৃত চালকের বিরুদ্ধে শিবচর থানায় মামলা দায়ের হয়েছে।

র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মাহমুদুল হাসান জানান, ‘গেলো ১৮ ফেব্রুয়ারী শনিবার সকালে ভাঙ্গা থেকে ঢাকাগামী পদ্মাসেতু রেলওয়ে প্রকল্পের ডাবল পিকআপ গাড়ি শিবচর উপজেলার দৌলতপুর বাঁচামারা ব্রীজের কাছে হাইওয়ে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে একটি বালুবাহী ড্রামট্রাকের সাথে সংঘর্ষ হয়। সংর্ঘষে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এতে চীনা সার্ভে ইঞ্জিনিয়ার সাং বিনসহ ৪ জন আহত হলে ঢাকায় নেওয়ার পথে সার্ভে ইঞ্জিনিয়ার সাং বিন মারা যান।’

তিনি আরো জানান, ‘চীনা নাগরিক নিহতের ঘটনায় র‌্যাব ও শিবচর থানা পুলিশের সহযোগিতায় ওই দিন বিকেলেই শিবচর উপজেলার শুক্কুর হাওলাদারকান্দী থেকে ড্রামট্রাকটি উদ্ধার করা হয়। পরে ট্রাকের মালিককে খুঁজে বের করে চালককে সনাক্ত করা হয়। পরে র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় তথ্য-প্রযুক্তির কল্যাণে ঢাকার মিরপুর-১ থেকে ট্রাক চালক মো. সাদ্দাম হোসেনকে আটক করা হয়। প্রাথমিকভাবে চালক বেপরোয়াভাবে গাড়ী চালানোর কারণে দুঘর্টনা ঘটেছে বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে শিবচর থানায় মামলা দায়ের করা হয়েছে। বাকিটা অধিক তদন্ত করলে আসলে রহস্য বের হয়ে আসবে।’ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন র‌্যাব-৮ এর কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট মুহতাসিমসহ চৌকস দলের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!