1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে জুতা পায়ে শহীদ মিনারে ছাত্রলীগ নেতা - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে জুতা পায়ে শহীদ মিনারে ছাত্রলীগ নেতা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩, ৪.১৭ পিএম
  • ৫৫৬ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।্।

মাদারীপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জুতা পরে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মনজুর ইসলাম। তবে তার দাবি ধাক্কাধাক্কির কারণে জুতা খোলার সুযোগ হয়নি। ছাত্রলীগ সভাপতির এমন কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজ।
সোমবার দিবাগত রাতে মাদারীপুর সরকারি কলেজ মাঠে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি তাদের নেতাকর্মীদের নিয়ে ফুল দিতে গেলে এ ঘটনা ঘটে।

২১ ফেব্র“য়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন প্রথমে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ নীরব, পুলিশ সুপার মাসুদ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা আওয়ামী লীগ, বিএনপি, যুবলীগ, যুবদল, ছাত্রলীগ ও ছাত্রদলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়েছেন।

এসময় জুতা পায়ে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মনজুর ইসলাম ।

জুতা পায়ে শ্রদ্ধা জানানোর বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মনজুর ইসলাম বলেন, খুব ভিড় আর ধাক্কাধাক্কি থাকার কারণে জুতা খোলার সুযোগ হয়নি আমার। আমি জুতা খুলতে গিয়েছিলাম কিন্তু পেছনে আমাদের নেতাকর্মীর অনেক চাপ ছিল তখন জুতা পায়েই উঠে গেছি।
এ ব্যাপারে মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক বলেন, আমি বিষয়টি জানি না। প্রচণ্ড ভিড়ের কারণে এই ঘটনা ঘটতে পারে। আমি তার সঙ্গে কথা বলে দেখব তিনি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছায়কৃত কাজটি করেছেন।

মাদারীপুরের সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ইয়াকুব খান শিশির বলেন, এটি আমাদের জন্য খুবই লজ্জাজনক কথা। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি, তাদের শ্রদ্ধা জানানো হলো জুতা পায়ে দিয়ে। তাদের ছাত্রত্ব ও শিক্ষা নিয়ে প্রশ্ন রয়ে যায়। ঘটনাটি দুঃখজনক।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির বলেন, এটি অত্যন্ত গর্হিত কাজ। তিনি জুতা পায়ে দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে পারেন না। আমি এর নিন্দা জানাই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!