1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে দুই লাখ টাকা সুদে নিয়ে ৬ লাখ টাকা পরিশোধ, তবুও চেক ডিজঅনার মামলার আসামী সাবেক মেম্বার - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে দুই লাখ টাকা সুদে নিয়ে ৬ লাখ টাকা পরিশোধ, তবুও চেক ডিজঅনার মামলার আসামী সাবেক মেম্বার

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.১৩ পিএম
  • ৫৬৪ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।:
মাদারীপুরে দুইলাখ টাকা সুদে নিয়ে ৬ লাখ টাকা পরিশোধ করার পরও আরও ১০লক্ষ টাকার চেক ডিজঅনারের মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সাবেক এক ইউপি সদস্য। শুক্রবার সকাল ১১টার সময় রাজৈর উপজেলার বদরশাপা ইউনিয়নের ৯নং সাবেক ইউপি সদস্য সোহরাব খালাসী নিজবাড়িতে এই সংবাদ সম্মেলন করা হয়।

এ সময় তিনি অভিযোগে জানাযায়, , মাদারীপুরে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দুর্গাবদ্দী এলাকার সোহরাব খালাসী ব্যবসার কাজে ২০২১ সালের পহেলা জানুয়ারি দুই লাখ টাকা গ্রাম্য সুদে নেন প্রতিবেশি সালাম খালাসীর কাছ থেকে। পরে ওই বছরের ১০ জানুয়ারি টাকার অংক (ব্লাংক চেক) ব্যতিত শুধুমাত্র স্বাক্ষর দিয়ে সোনালী ব্যাংক রাজৈর শাখার একটি চেক প্রদান করা হয়।

এরই মধ্যে পাওনা দুইলাখ টাকাসহ মোট ৬ লাখ টাকা টাকা পরিশোধও করেন সোহরাব খালাসী। কিন্তু তারপরেও ২০২১ সালের ৩১ অক্টোবর চেক ডিসঅনার দেখিয়ে ৩ নভেম্বর উকিল নোটিশ প্রদান করে সালাম খালাসী। পরে ২০২২ সালের ৮ সেপ্টেম্বর সোহরাব খালাসীর নামে মাদারীপুর আদালতে ১০ লাখ টাকার চেক ডিজঅনারের মামলা করেন সালাম খালাসী। এরপর বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানি করছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

এদিকে অভিযুক্ত সালাম খালাসীর দাবি, পাওনা ১০ লাখ টাকা দুইমাসের মধ্যে ফেরত দেয়ার কথা ছিল। সেটা না দেয়ায় সোহরাব খালাসীর নামে মামলা করা হয়েছে। আইনীভাবে সিদ্ধান্ত মেনে নিবেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!