1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে পৃথক দুই সংঘর্ষে আহত ৪৫ - Madaripur Protidin
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মাদারীপুরে পৃথক দুই সংঘর্ষে আহত ৪৫

  • প্রকাশিত : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ১.৪২ পিএম
  • ৫৪৯ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা: মাদারীপুরে পৃথক দুই সংঘর্ষে  ৪৫ হয়েছে।

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের দুইপক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার সকালে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুর সদর উপজেলার সরদারকান্দি গ্রামের শওকত বেপারীর সাথে একই এলাকার রব বেপারীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে বিরোধপূর্ণ জমিতে শওকত তার লোকজন নিয়ে দেয়াল নির্মাণ করতে যায়। এতে বাঁধা দেয় রব ও তার পরিবারের লোকজন। এ সময় উভয়পক্ষের লোকজনের সাথে কথার কাটাকাটি হয়। একপর্যায়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ আহত হয় উভয়পক্ষের অন্তত ১৫ জন। আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেলে প্রেরণ করেছে চিকিৎসক। এদিকে একে অপরের উপরে দায় চাপাচ্ছে অভিযুক্তরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।

অভিযক্ত শওকত বেপারী বলেন, আমার জায়গায় দেয়াল নির্মাণ করতে গেলে বাঁধা দিয়ে আমাদের উপর হামলা চালায় রব ও তার লোকজন। এই ঘটনার বিচার চাই।

এদিকে আরেক অভিযুক্ত রব বেপারী বলেন, জায়গা-জমির সীমানা নির্ধারণ না করেই দেয়া নির্মাণ করতে আসে শওকত বেপারী। নিষেধ করার কারনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এই ঘটনার তদন্তপূর্বক বিচার দাবী করছি।

মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সফর হাওলাদার বলেন, আহতদের প্রত্যেকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশকিছু চিহ্ন রয়েছে। তাদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে নেয়া হবে আইনগত ব্যবস্থা। তবে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শণ করেছে। অন্যদিকে মাদারীপুরের রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০জন আহত হয়েছে । শুক্রবার উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নাওড়া কাশিমপুর এলাকায় এ ঘটনা ঘটে । আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ফরিদপুর মেডিকেলে।

অন্যদিকে একই দিনে মাদারীপুরের রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০জন আহত হয়েছে । শুক্রবার উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নাওড়া কাশিমপুর এলাকায় এ ঘটনা ঘটে । আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ফরিদপুর মেডিকেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নাওড়া কাশিমপুর গ্রামে শুক্রবার পূর্বশত্র“তার জের ধরে কাপুড় শুকানোকে কেন্দ্র করে দুটি পক্ষ জিল্লুর রহমান ও মামুন মুন্সীর লোকজনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয় । এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় । এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০জন আহত হয়। মারাতœক আহত মামুন মুন্সী (২৭), ফরহাদ (৪০), রেজাউল মাতুব্বর (৪৫), সিরাজুল হক (৩০), কালু মাতুব্বর (১৯), আনোয়ার (৪৫), বাবুল (৫০), জিল্লুর রহমান (৫৫), নান্নু মাতুব্বর (৫৫), মনিরুলসহ ১৮জনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে । মারাতœক আহতদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরন করা হয়েছে । রাজৈর থানার ওসি আলমগীর হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!