1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ির ব্যাপারে সতর্ক দুর্নীতি দমন কমিশন: দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ির ব্যাপারে সতর্ক দুর্নীতি দমন কমিশন: দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান

  • প্রকাশিত : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.১২ পিএম
  • ৫২৩ জন পঠিত
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি:
জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ির ব্যাপারে দুর্নীতি দমন কমিশন সর্তক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান। শনিবার সকালে মাদারীপুর সদরের পাঁচখোলায় তিনকোটি ৯১ লাখ টাকা ব্যয়ে তিনতলাবিশিষ্ট আশ্রয় প্রকল্প নির্মানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা।
দুদক কমিশনার আরো বলেন, সংসদ নির্বাচন আসলে কালো টাকার ছড়াছড়ি এটা পুরনো অভ্যাস। এটা হতে পারে, আবার নাও হতে পারে। দেশের অতীত সংস্কৃতি থেকে কিছুনা অনুমান করা যেতে পারে। দুর্নীতি দমন কমিশন দুর্নীতি বিরুদ্ধে স্বোচ্ছার। নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও পরে। দুদক কমিশনের আইনে যে ক্ষমতা দুদককে দেয়া হয়েছে তা বাস্তবায়ন করা হবে। দলমত নির্বিশেষে দুর্নীতির বিরুদ্ধে যে কার্যবিধি তা প্রতিফলন করা হবে।
কালো টাকা যাদের কাছে রয়েছে, দুদকের কাছে এমন কোন খসড়া নেই উল্লেখ করে ড. মোজ্জামেল হক খান বলেন, যারা বা যে দল নালিশ করার জন্য তৈরী, তারা কালো টাকাধারীদের খসড়া তৈরী করে দিলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমানের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, উপপ্রকল্প পরিচালক কামরুল আহসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন, জেলা ও ত্রাণ পুর্ণবাসন কর্মকর্তা লিয়াকত হোসেন, পাঁচখোলা মুক্তিসেনা উচ্চ বিদ্যালয় (কলেজের) সভাপতি আব্দুল হক, অধ্যক্ষ আব্দুল হালিমসহ অনেকেই

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!