1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বাসায় ফেরার পথে স্কুলছাত্রকে কুপিয়ে জখম করলো কিশোর গ্যাংয়ের সদস্যরা - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে বাসায় ফেরার পথে স্কুলছাত্রকে কুপিয়ে জখম করলো কিশোর গ্যাংয়ের সদস্যরা

  • প্রকাশিত : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ২.৩০ পিএম
  • ৫৪৫ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।

মাদারীপুরে বাসায় ফেরার পথে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওই স্কুলছাত্রের নাম শাহরিয়ার আহমেদ (১৪)। তিনি শহরের মাস্টারকোলনি এলাকার গোলাম আজমের ছেলে ও আচমত আলী খান পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে শাহরিয়ারকে তার বাসা থেকে ডেকে নিয়ে যায় তার এক বন্ধু। বন্ধুদের সঙ্গে আড্ডা শেষ করে রাত ৯টার দিকে শাহরিয়ার তার বাসায় ফিরছিল। এ সময় কয়েকজন কিশোর শাহরিয়ারকে লক্ষ করে ধাওয়া করে গতিরোধ করে। পরে তাকে কুপিয়ে জখম করা হয়। এ সময় শাহরিয়ারের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় কিশোর দলের সদস্যরা। পরে গুরুতর অবস্থায় শাহরিয়ারকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রিয়াদ মাহামুদ বলেন, ‘ওই স্কুলছাত্রের পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়। তার পিঠে ১৪টা সেলাই দিতে হয়েছে। তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। আমরা আমাদের সাধ্যমত ওই রোগীকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।’

আহত ওই স্কুলছাত্রের বোন তাসমিয়া আক্তার বলেন, ‘এলাকায় আগেপরে অনেক মারামারি হইছে। কিন্তু আমার ভাই কোন মারামারির সঙ্গে জড়িত নয়। তবুও আমার ভাইকে একা পেয়ে ওরা কুপিয়ে জখম করলো। আমার ভাইকে হত্যার করার উদ্দেশ্যেই এভাবে কোপানো হইছে। আমি এ ঘটনার অপরাধীদের বিচার চাই।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘ওই স্কুলছাত্রকে একা পেয়ে কিশোর গ্যাং এর একটি গ্রুপ হামলা চালিয়েছে। পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিন দিন আগে আমিরাবদ এলাকায় কিশোর গ্যাং এর দুপক্ষের মধ্যে মারামারি হয়। এই কিশোরকে হামলার পিছনে আগের ঘটনা সূত্র থাকতে পারে। এ ঘটনায় আহত ছাত্রের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!