1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুকে হত্যার মাষ্টার মাইন্ড হিসেবে ছিলেন জিয়াউর রহমান- রাজৈরে বধ্যভুমির স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে শাজাহান খান - Madaripur Protidin
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

বঙ্গবন্ধুকে হত্যার মাষ্টার মাইন্ড হিসেবে ছিলেন জিয়াউর রহমান- রাজৈরে বধ্যভুমির স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে শাজাহান খান

  • প্রকাশিত : শনিবার, ৪ মার্চ, ২০২৩, ১.০৩ পিএম
  • ৫৭৯ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।।
যেই বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করলেন সেই বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার জন্য কতই না চক্রান্ত করেছে জিয়াউর রহমান রা। অনেকে বলে খন্দকার মোস্তাক বঙ্গবন্ধু কে হত্যা করছে। শুধু কি খন্দকার মোস্তাক! তা নয়। তার নেপথ্যে শক্তি ছিল মাষ্টার মাইন্ড হিসেবে জিয়াউর রহমান । জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেই রাজাকারদের কারাগার থেকে ছেড়ে দেয় এবং তাদেরকে নিয়ে সে বিএনপি গঠন করে এবং খুনী জামাত, আলবদর, পিস কমিটিসহ খুনীদের নিয়ে তিনি জোট গঠন করে। জিয়াউর রহমান ক্ষমতায় থাকতে খুন করছেন, খালেদা জিয়াও ক্ষমতা এসে খুন করছেন। আওয়ামীলীগ নয়, ওরাই(বিএনপি) খুনীর দল। ওরা ক্ষমতায় থেকে খুন করেছে, ওরা ক্ষমতার বাইরে থেকেও খুন করেছে। সুতারাং আমাদের মনে রাখতে হবে-সেখ হাসিনাকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতা এনে বাংলাদেশকে আরো উন্নত করতে চাই। বাংলাদেশকে স্বাধীন করেছে মুসলমান, হিন্দু, বৈদ্য, খৃষ্টান সকলে মিলে। আর আমরা সকলে বাঙ্গালী । যারা হিন্দু, বৈদ্য, খৃষ্টানকে সংখ্যালঘু বলে, তারা ভুল বলে। বাংলাদেশে এক মাত্র সংখ্যালঘু সম্প্রদায় হলো রাজাকাররা । আজ শুক্রবার মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের সেনদিয়া গ্রামে সাবেক ইউপি সদস্য সচীন্দ্রনাথ বারিকদার এর সভাপতিত্বে এ বধ্যভুমির স্মৃতিস্তম্ভ উদ্বোধন উপলক্ষে আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি একথা বলেন ।
শাজাহান খান আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছে তারা দেশের উন্নয়ন করেনি, নিজেদের উন্নয়ন করেছে। ১৯৭৫ সালে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্য করা হলো। আর এ হত্যার পরিকল্পনা করা হয়েছিল অনেক আগে। কর্নেল ফারুক জিয়াউর রমানের কাছে বঙ্গবন্ধুকে হত্যার প্রস্তাব করলে জিয়াউর সম্মতি দেয়। স্বাধীনতার পর ১০হাজার রাজাকার কারাগারে আটক ছিল ।জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেই রাজাকারদের ছেড়ে দেয়।
এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম মীর, রাজৈর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মন্ডল, ডাঃ পীযুষ কান্তি মন্ডল, কাউন্সিলর সাগর আহম্মেদ উজির ও সাবেক চেয়ারম্যান হামিদুল শাহআলম প্রমুখ।
। উল্লেখ্য মুক্তিযুদ্ধ কালিন সময়ে ১৯৭১ সালের ২রা জৈষ্ঠ এদেশের রাজাকারদের সহযোগিতায় পাক হানাদার বাহিনী আখ ক্ষেতে পালিয়ে থাকা হিন্দু জনগোষ্ঠীকে গুলি করে হত্যা করে । এ হত্রাকান্ডে ১৬৫ জন নিহত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!