1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মৎস্য কার্ডের চাল বিক্রির অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মৎস্য কার্ডের চাল বিক্রির অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৬.৪৪ পিএম
  • ৫৬৮ জন পঠিত
মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরের কালকিনিতে জেলের জন্য বরাদ্দকৃত চাল বিক্রির অভিযোগ উঠেছে পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোসাঃ আসমা বেগমের বিরু‌দ্ধে। মঙ্গলবার বি‌কে‌লে বিষয়‌টি নি‌য়ে সাংবা‌দিক‌দের অ‌ভি‌যোগ ক‌রেন ভূক্ত‌ভো‌গিনা।
ভুক্তভোগী জেলে ও স্থানীয়দের থেকে জানা যায়,  কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নে ৬০ জন জেলেদের ১৬০ কেজি করে মোট সা‌গে ৯ টন চাল বরাদ্দ দেওয়া হয়। এদের মধ্যে তার ওয়ার্ডের কয়েকজনের থেকে পাওয়া ৫ বস্তা ১০ কেজি চাল থেকে জোরপূর্বক ১ বস্তা নিয়ে আসে ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য আসমা বেগম। এছাড়াও অভিযোগ রয়েছে তিনি টাকা খেয়ে পুরাতন জেলের নাম কেটে নতুন করে প্রবাসীসহ কয়েকজনের নাম দিয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী চাপ দিলে প্রথমে অস্বীকার করে, পরে তিনি চাল বিক্রির কথা স্বীকার  করেন। তদন্ত করে সঠিক বিচার চায় এলাকাবাসী।
চাল ক্রেতা কুদ্দুস সরদার বলেন, ‘আমি বাড়ি আসার সময় মহিলা ইউপি সদস্য আসমা বেগম থেকে ১ হাজার ৬০০ টাকা দিয়ে ২ বস্তা চাল কিনেছি।
পূর্ব এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের ৫ ও ৬ নং ওয়ার্ডের সভাপতিরা বলেন, সরকার থেকে জেলেরা ৫ বস্তা করে চাল পায়। তার থেকে কয়েকজনের কাছ থেকে ১ বস্তা এনে বিক্রির কথা শিকার করেছে তিনি।
পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেয়ামুল আকন বলেন, কয়েকজনের কাছ থেকে আমি জানতে পেরেছি। তবে আমার কাছে কেউ অভিযোগ দেয়নি। যদি অভিযোগ দেয় তাহলে আমি ব্যবস্থা নিবো।
কালকিনি উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার বলেন, আমাদের কাছে অভিযোগ দিলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।
আসমা বেগম ব‌লেন, কিছু জে‌লে আমা‌কে ভা‌লো জে‌নে ২ বস্তা চাল দি‌য়ে‌ছে। এতে আমার কোন দোষ নাই। ত‌বে আগা‌মি‌তে এমন কন‌বো না।
এবিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা বলেন, ভুক্তভোগী কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!