1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ছোট ইট দিয়ে বড় ইটের দাম নেওয়ায় ভাটার মালিককে জরিমানা - Madaripur Protidin
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

মাদারীপুরে ছোট ইট দিয়ে বড় ইটের দাম নেওয়ায় ভাটার মালিককে জরিমানা

  • প্রকাশিত : বুধবার, ৮ মার্চ, ২০২৩, ১০.৪৪ এএম
  • ৭৪৮ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে ছোট ইট দিয়ে বড় ইটের দাম নেওয়া হয়েছে ভোক্তার দেওয়া এমন অভিযোগের সত্যতা পাওয়ায় এমআরকে ব্রিকসে্ মালিক রহিম খানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ জারিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সূত্র জানায়, দুই সপ্তাহ আগে একজন ভোক্তা সদর উপজেলার পাঁচখোলা এলাকার এম আর কে ব্রিকস্ থেকে ২ হাজার ৫০০ ইট ক্রয় করেন। ইটভাটা থেকে ভোক্তাকে যে ইট সরবারহ করা হয় তা সরকার নির্ধারিত পরিমাপের চেয়ে অনেক ছোট। ওই ভোক্তা ইট ক্রয় করে প্রতারিত হওয়ার অভিযোগ তুলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লিখিত অভিযোগ প্রদার করে। এরই পরিপ্রেক্ষিতে এম আর কে ইটভাটার মালিক আব্দুর রহিম খান ও অভিযোগকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে দুই দফা ডেকে শুনানি নেওয়া হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ইটভাটা মালিক আব্দুর রহিম খানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার ভাটায় ইটের পরিমাপ ঠিক রাখতে সর্তক করে দেওয়া হয়।
এ বিষয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন, এমআরকে ব্রিকস্-এর মালিক ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। তিনি সরকার নির্ধারিত ইটের পরিমাপ অমান্য করে ছোট করে ইট তৈরি করে বড় ইটের দাম নিত। এর ফলে যারা এম আর কে ভাটা থেকে ইট ক্রয় করতো তারা সবাই প্রতারণার শিকার হতো। একজন সচেতন ভোক্তা বিষয়টি লিখিতভাবে আমাদের জানায়। পরে আমরা অভিযোগের সত্যতা পাওয়ার পরে ভাটার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা ধার্য করে প্রথমবারের মত সর্তক করেছি।
জান্নাতুল ফেরদাউস আরও বলেন, জরিমানা করার পরে ভাটার মালিক ক্ষুদ্ধ হয়ে ওঠেন। তিনি জরিমানা দিতে অস্বীকৃতি জানান। পরে জেলার বনিক সমিতির নেতাও কার্যালয়ে আসেন। পরে ভাটার মালিককে পাঁচ কর্ম দিবসের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে বলা হয়েছে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার টাকা পরিশোধ না করলে নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে আমরা মামলা করবো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!