1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার সাভারে ট্রাক চোরচক্রের মূলহোতাকে গ্রেপ্তার ; চুরিকৃত ট্রাক উদ্ধার - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ঢাকার সাভারে ট্রাক চোরচক্রের মূলহোতাকে গ্রেপ্তার ; চুরিকৃত ট্রাক উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৭.০৬ পিএম
  • ৫১০ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা জেলার সাভার এলাকা হতে আন্তঃজেলা ট্রাক চোরচক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪; চুরিকৃত ট্রাক উদ্ধার।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ৬ মার্চ ঢাকার সাভারের বলিয়ারপুর হতে আন্তঃজেলা ট্রাক চোরচক্রের মূলহোতাকে গ্রেপ্তারসহ চুরিকৃত ট্রাকটি উদ্ধার করা হয়।

৭ ফেব্রুয়ারী ভোরে বাগেরহাট জেলার রামপাল থানাধীন ভরসাপুর বাস স্ট্যান্ড হতে জনৈক মোঃ আলতাফ হোসেনের মালিকানাধীন দুটি ড্রাম ট্রাক চুরি হয় এবং পরবর্তীতে কোনো সন্ধান না পেয়ে সংশ্লিষ্ট থানায় একটি চুরি মামলা দায়ের করে। এ প্রেক্ষিতে র‌্যাব-৪ চোরাই মাল উদ্ধার ও অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করলে প্রাথমিকভাবে জানা যায় যে, ভিকটিম মোহাম্মদ আলতাফ হোসেনের ড্রাম ট্রাক দুটি আন্তঃজেলা চোরচক্রের প্রধান মোঃ শাহ আলম চোর ও তার একাধিক সহযোগীর সহায়তায় চুরি করে ঢাকা জেলার সাভার থানাধীন বলিয়ারপুর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৬ মার্চ ঢাকা জেলার সাভার থানাধীন বলিয়ারপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে আন্তঃজেলা গাড়ি চোরচক্রের মূলহোতা আসামি শাহ আলম (৪০), জেলা-ঢাকা কে গ্রেফতার পূর্বক ট্রাক দুইটি উদ্ধার করতে সমর্থ হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!